• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরের দুই আসনে জামায়াতের প্রার্থী জয়ী কুষ্টিয়ায় ব্যালট নিয়ে পা”লানোর চে’ষ্টা, যুবকের ৩ বছরের কা রাদণ্ড। তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্ধার করল সেনাবাহিনী একযোগে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের ৫৯৯টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু। ভোলা-২ আসনে বিএনপি-জামায়াত সং’ঘ র্ষে আ হত ৫ ছেলে দিতে এলো প্রথম ভোট, বাবা তুলে দিলেন ছবি লাইলাতুল গুজব চলছে, সাবধান, কেউ পাত্তা দেবেন না: জামায়াত আমির দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩ টি রেজাল্ট শীট উদ্ধার ঝিনাইদহে  রাজধানীর ঢাকার ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলায় মেতেছেন তুরুণরা কু‌ষ্টিয়ার কুমারখালীতে ১০টি ক ক টেল সাদৃশ্য ব’স্তু উ”দ্ধার 

ভোলা-২ আসনে বিএনপি-জামায়াত সং’ঘ র্ষে আ হত ৫

notuntimes / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পক্ষীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খতীরবা বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভোট দিতে সপরিবারে বাড়িতে আসেন ইব্রাহিম নামে এক ব্যক্তি। বুধবার সকালে ভোট দেওয়া নিয়ে বাড়ির অন্য পক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে রাতে আবারও দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।

একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করলে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলে পড়ে। এ সময় ধানের শীষের সমর্থক নুর ইসলামের ছেলে কিবরা দা নিয়ে প্রতিপক্ষ মুস্তাফিজের ছেলে হাসানের দিকে তেড়ে যান। পাল্টা হাসানও ঘর থেকে দা এনে কিবরাকে কুপিয়ে জখম করেন। এরপরই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হন। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!