• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরের দুই আসনে জামায়াতের প্রার্থী জয়ী কুষ্টিয়ায় ব্যালট নিয়ে পা”লানোর চে’ষ্টা, যুবকের ৩ বছরের কা রাদণ্ড। তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্ধার করল সেনাবাহিনী একযোগে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের ৫৯৯টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু। ভোলা-২ আসনে বিএনপি-জামায়াত সং’ঘ র্ষে আ হত ৫ ছেলে দিতে এলো প্রথম ভোট, বাবা তুলে দিলেন ছবি লাইলাতুল গুজব চলছে, সাবধান, কেউ পাত্তা দেবেন না: জামায়াত আমির দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩ টি রেজাল্ট শীট উদ্ধার ঝিনাইদহে  রাজধানীর ঢাকার ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলায় মেতেছেন তুরুণরা কু‌ষ্টিয়ার কুমারখালীতে ১০টি ক ক টেল সাদৃশ্য ব’স্তু উ”দ্ধার 

একযোগে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের ৫৯৯টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু।

notuntimes / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

উৎসব মুখর পরিবেশে কঠোর নিরাপত্ত্বা ব্যবস্থার মধ্যেদিয়ে একযোগে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের ৫৯৯টি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট গ্রহন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহন চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া সদর ৩ আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা কুষ্টিয়া ইসলামীয়া কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। অন্যদিকে সকাল ৮ টায় কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের ৫৯৯টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্র ২৮৭ আর ৯৯টি কেন্দ্র অতি ঝুকিপূর্ণর্ হিসেবে চিন্নিত করে বাড়তি নিরাপত্ত্বা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। আর ৩০৬টি ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।

এদিকে নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটর্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলাব্যপী নিচ্ছিদ্র নিরাপত্ত্ব ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে।জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!