• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মায়ের মৃ”ত্যুবা’র্ষি’কীর দিনে যু’ব’ক’কে হাত বি’চ্ছি’ন্ন ও গ’লা কে’টে হ”ত্যা খোকসায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা  খুলনা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও সহায়ক কর্মীদের মডেলদের ম’ত’বিনি’ময় ও পু’নর্মি’লনী দেশে পৌঁছেছে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ ৫ বাংলাদেশির ম’র’দে’হ  শিলাইদহ ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল হক ওহিদুল জোয়ার্দ্দার উপজেলা পরিষদ নির্বাচনে জনকল্যাণ ও উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুজ্জামান শিপন কলকাতায় অ”গ্নি”কা”ণ্ডে নি”হ”ত পাঁচ বাংলাদেশির ম”র’দে’হ নিতে বেনাপোলে স্বজনদের অ’পে’ক্ষা কলকাতার হোটেলে অ’গ্নি’কা’ণ্ড: শনিবার দেশে ফিরছে সাংবাদিক দেবাশীষসহ ৬ ম’র’দে’হ দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বে’চ্ছাসে’বক দ’লে’র ৪৬তম প্র’তি’ষ্ঠাবার্ষিকী উ’দযা’পন দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন

notuntimes / ৬৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম কে উপমন্ত্রী করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনে প্রতিমন্ত্রী হিসেবে তাকে শপথ পড়ান।

এক শুভেচ্ছা বার্তায় প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসেবে শেখ ফরিদুল ইসলামের দায়িত্ব প্রদান করা হয়। বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়।

নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও জনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দেশের পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্বপালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। একই সাথে বাগেরহাট-৩ আসনসহ সমগ্র দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তাঁর বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!