• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
যুবদল নেতার গরু চু রির কথা ফেসবুকে লেখায় যুবককে হ ত্যা র অ ভি যোগ  জ্বালানি স্থাপনায় ইরানের হা”ম”লা ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি  স্ত্রীর মামলায় জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে সড়ক দু”র্ঘটনায় প্রা’ণ গে’ল প্রবাসীর কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভি যানে ভারতীয় চকলেট বা জি ও পাতার বিড়ি সহ আ”টক ১ ইসরায়েলে রকেট হা”মলা ইরানের, পশ্চিম জেরুজালেমে মুহুর্মুহু বি”স্ফোরণ মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ৪টি ক্ষে”প’ণাস্ত্র আ’ঘা’ত হেনেছে, দাবি আইআরজিসির আমিরাতে ক্ষে”পণাস্ত্র হা’ম’লায় বাংলাদেশিসহ নি হ ত ৩ জিয়াউর রহমান কৃষি উন্নয়নের জন‍্য খাল খনন কর্মসূচি চালু করেছিলেন- প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম  বড় ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ, প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের বাগেরহাটের রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো ধানের আবাদ বৃদ্ধি 

নিজস্ব প্রতিনিধি: সিমু আলী

রাষ্ট্রীয় শোকের নির্দেশনা না মেনে সরকারি দপ্তরে ভূরিভোজ 

notuntimes / ২৫১ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টানা তিন দিনের রাষ্ট্রীয় শোক ও ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণার মধ্যেই চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ঘটে যায় একটি প্রশ্নবিদ্ধ ঘটনা। রাষ্ট্রীয় শোকের নির্দেশনা অমান্য করে অফিস খোলা রেখে স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীরা সেখানে ভূরিভোজের আয়োজন করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক পালন করা হবে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় শোক চলাকালে সব সরকারি অফিসে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সব ধরনের আনন্দঘন অনুষ্ঠান বন্ধ রাখার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

কিন্তু এসব নির্দেশনার তোয়াক্কা না করেই চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীরা অফিস খোলা রেখে ভূরিভোজের আয়োজন করেন। ভিডিওতে দেখা যায়, অফিস প্রাঙ্গণেই ডেকচিতে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। অফিস খোলা রেখেই স্বাস্থ্যকর্মীরা দলে দলে সেখানে আসছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় শোক দিবসে এমন আয়োজন কীভাবে সম্ভব?

জানা গেছে, অন্তত পাঁচ থেকে ছয় মাস আগে নিয়োগপ্রাপ্ত সাতজন স্বাস্থ্য সহকারীর যোগদান উপলক্ষে এই ভুড়িভোজের আয়োজন করা হয়। তবে ওই সাতজন স্বাস্থ্যকর্মীর নাম জানা যায়নি।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ ঘটনাটিকে গুরুতর রাষ্ট্রীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করে বলেন, অফিস খোলা হলে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে অন্তত চারজন স্বাস্থ্য সহকারী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, পাঁচ থেকে ছয় মাস আগে সাতজন স্বাস্থ্য সহকারী হিসেবে যোগদান করেছিলেন। সেই উপলক্ষেই আজ ভূরিভোজের আয়োজন করা হয়েছে। এতে অফিসের অধিকাংশই অংশ নিয়েছিলেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান নতুন টাইমসকে বলেন, খবর পেয়ে তিনি অফিসে যান। সেখানে উপস্থিত মাঠকর্মী ও স্বাস্থ্যকর্মীরা তাকে জানান, মাইক্রোপ্ল্যানসংক্রান্ত কিছু কাজ বাকি থাকায় সবাই অফিসে ছিলেন এবং একসঙ্গে খাওয়া-দাওয়া করেছেন। পাশাপাশি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে বলেও তারা তাকে জানিয়েছেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য সহকারীরা বলেন, অফিস প্রধানকে না জানিয়ে এমন কোনো আয়োজন করা সম্ভব নয়। তার অনুমতি ছাড়া অফিস খোলা রাখা বা ভোজের আয়োজন করার প্রশ্নই ওঠে না। তিনি অবশ্যই বিষয়টি জানতেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ বলেন, রাষ্ট্রীয় শোক দিবসে অফিস খোলা রাখা তো দূরের কথা, কোনো ধরনের অনুষ্ঠান করারই সুযোগ নেই। এ সংক্রান্ত একটি ভিডিও আমার নজরে এসেছে। এটি মোটেও উচিত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!