• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:

অ’ন’লা’ইন জু”য়া”র টাকা হা”রি’য়ে যুবকের আ ত্ম হ ত্যা 

notuntimes / ৪৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

অনলাইন জুয়ায় আসক্তি ও ক্রমাগত টাকা হারিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন নাহিদ রানা (২০) নামে এক যুবক। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নম্বর বেগুনবাড়ী ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ী (ভূজারীপাড়া) গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। নাহিদের এক বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন নাহিদ। জুয়ার কারণে বারবার অর্থ হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত শনিবার প্রায় ১০ হাজার টাকা হারানোর পর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন রোববার সন্ধ্যায় বাড়ি ফেরেন। আজ সোমবার সকালে বিষপান করে তিনি পরিবারের সদস্যদের তা জানান এবং সন্তানকে শেষবার দেখতে চান। এ সময় স্বজনেরা তাঁকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রংপুরে নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে রংপুর নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘অনলাইন জুয়ায় টাকা হারিয়ে এক যুবক বিষপান করেছেন বলে আমরা জেনেছি। রংপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!