• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরের খলিসাকুন্ডিতে বিএনপি- জামায়াত সং”ঘ’র্ষে আ”হ’ত ১১ প‌রিক‌ল্পিতভা‌বে ফেসবুক পেজের বি”রু‌দ্ধে নিয়‌মিত মিথ‌্যা অ‌’ভি‌যোগ ক‌রে নষ্ট ক‌রে দি‌য়ে‌ছে: আমির হামজা লন্ডন থেকে ফিরে রামপালে ধানের শীষের প্রচারণায় যোগ দিলেন ছাত্রদল নেতা রবিউল কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের যোগসাজেশে টাকা পরিশোধ না করেই বালু উত্তোলনের অভিযোগ  বাগেরহাটের রামপালে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা পদযাত্রা  দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটাতে জামায়াত প্রস্তুত;রামপালে আব্দুল ওয়াদুদ হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার র ক্তাক্ত লা শ  আ”সা’মি ধরতে গিয়ে গ’ণ’পি’টুনির শি’কার পিবিআই পুলিশ সদস্য বিএনপি মানুষের নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানে কাজ করবে- রামপালে প্রচার সভায় ফরিদুল ইসলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ, রেল চলাচল বন্ধ ঢাকা-রাজশাহী 

বাগেরহাটের রামপালে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা পদযাত্রা 

notuntimes / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাটের রামপালে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা পদযাত্রা 

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বই মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। বই মানুষের মধ্যে দেশপ্রেম ও মানবতাবোধ জাগিয়ে তোলে। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন মৌলিক বই পড়ায় আগ্রহী করে তুলতে পারলে আগামী প্রজন্ম কখনো অন্ধকার পথে পরিচালিত হবে না। তাই ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে গ্রন্থাগার প্রতিষ্ঠা করে শিশু ও তরুণদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে অন্ধকার থেকে আলোর দিশারি হবে আগামীর শিশুরা। রামপালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার শ্রীফলতলায় বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল পাঠাগারের পক্ষ থেকে জাতীয় প্রন্থাগার দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা শেখ জলিল পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক কাকলী রানী হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও পাঠাগারের সদস্য শেখ আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল হক, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসেদ পারভীন রুচি। ভার্চুয়ালি যুক্ত ছিলেন আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম । এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পাঠাগার কমিটির সদস্যবৃন্দ, পাঠকগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!