• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বালুবোঝাই ট্রাক উ”ল্টে প’ড়’ল প্রাইভেটকারের ও’প’র, মা-ছে’লে’র মৃ”ত্যু ছা’ত্রী’কে ধ”র্ষ”ণ’চে’ষ্টা’র অভিযোগে মাদ্রাসায় আ”গু”ন দিল স্থা’নীয়”রা, শিক্ষক আ”ট”ক আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত সুন্দরবনে সাপের ছো’ব’লে আ’হ’ত, সা’প ধরে হাসপাতালে গেলেন জে’লে বগুড়ায় সার ডিলার নি’য়ো’গে ধীরগতি, তালিকার অপেক্ষায় ১১ উপজেলা দৌলতপুরে পদ্মায় জেলের জা’লে ২৫ কেজির বাঘাইড়, বি’ক্রি অ’র্ধ’ল’ক্ষ টা’কা’য় গ্রামীণ সড়কে ও থ্রি-হুইলারের ধা’ক্কা’য় সড়কে ঝ’র’ল ৮ হাজার শি’শুর প্রা’ণ চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডি’লা’রের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অ’ভি’যো’গ দুই এমপির নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত

বাগেরহাটের রামপালে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা পদযাত্রা 

notuntimes / ৩৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাটের রামপালে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা পদযাত্রা 

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বই মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। বই মানুষের মধ্যে দেশপ্রেম ও মানবতাবোধ জাগিয়ে তোলে। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন মৌলিক বই পড়ায় আগ্রহী করে তুলতে পারলে আগামী প্রজন্ম কখনো অন্ধকার পথে পরিচালিত হবে না। তাই ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে গ্রন্থাগার প্রতিষ্ঠা করে শিশু ও তরুণদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে অন্ধকার থেকে আলোর দিশারি হবে আগামীর শিশুরা। রামপালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার শ্রীফলতলায় বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল পাঠাগারের পক্ষ থেকে জাতীয় প্রন্থাগার দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা শেখ জলিল পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক কাকলী রানী হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও পাঠাগারের সদস্য শেখ আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল হক, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসেদ পারভীন রুচি। ভার্চুয়ালি যুক্ত ছিলেন আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম । এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পাঠাগার কমিটির সদস্যবৃন্দ, পাঠকগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!