• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রামীণ সড়কে ও থ্রি-হুইলারের ধা’ক্কা’য় সড়কে ঝ’র’ল ৮ হাজার শি’শুর প্রা’ণ চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডি’লা’রের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অ’ভি’যো’গ দুই এমপির নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী

বিএনপি মানুষের নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানে কাজ করবে- রামপালে প্রচার সভায় ফরিদুল ইসলাম

notuntimes / ৬০৩ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপি মানুষের নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানে কাজ করবে- রামপালে প্রচার সভায় ফরিদুল ইসলাম

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক ||

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (রামপাল-মোংলা) বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, মানুষের নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানে কাজ করা হবে। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি, আর সেই শক্তিকে সঙ্গে নিয়েই সকল ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গৌরম্ভা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মুহূর্মূহুর স্লোগানে শত শত নেতা-কর্মীসহ নারীপুরুষ উপস্থিত হন। গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মুজিবর রহমানা জোয়ারদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শরাফত হোসেন সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফাকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের যুুগ্ম সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা প্রামুখ। 

বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংসদ সদস্য প্রার্থী বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের জানমাল, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পূর্ণমাত্রায় নিশ্চিত করা হবে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠা করে দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটানো হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য সকলের সহযোগীতা কামনা করছি।

জনসভা শেষে আগত হাজার হাজার নেতা-কর্মী হাত তুলে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদুল ইসলামকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় কয়েক সহাস্রাধীক নারীপুরুষসহ উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!