• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
সা’র্বভৌ’ম’ত্ব র‍্যা’লি’তে হেঁ’টে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী আজ ঐ’তি’হা’সি’ক জাতীয় বি’প্ল’ব ও সং’হ’তি দি’ব’স বি’প্ল’ব ও সং’হ’তি দি’ব’সে’র স’মা’বে’শে হা’তা’হা’তি, যু’ব’দ’ল নে’তা’র ফা’ট’ল না’ক সু’ন্দ’র’ব’নের দ”স‍্যু ‘জোনাব’ বা’হি’নী’র প্র’ধা’ন আ”ট’ক শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শি’ক্ষি’কা’সহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০ সী’মা’ন্তে গু”লি”র প’র আ’হ’ত বাং’লাদে’শি’কে ধ’রে নিয়ে গে’ল বি’এস’এফ কুষ্টিয়ায় ‘দৈনিক দিনের খবর’ পত্রিকার ১৭তম বর্ষে প’দা’র্পণ উ’প’ল’ক্ষে আ’লো’চ’না স’ভা ও দো’য়া মাহফিল অ’নু’ষ্ঠি’ত টেকনাফে সে’না’স’দ’স্য নি”হ”তে’র ঘটনায় আ’ট’ক নেই কুষ্টিয়া জেলা জামায়াতের ন’ব’নি’র্বা’চি’ত আ’মী’রে’র শ’প’থ গ্র’হ’ণ পাহাড়ে চ’ল’ছে যৌ”থ বা’হি’নী’র অ”ভি”যা”ন, জঙ্গলে পড়ে আছে ৩ লা”শ

বি’প্ল’ব ও সং’হ’তি দি’ব’সে’র স’মা’বে’শে হা’তা’হা’তি, যু’ব’দ’ল নে’তা’র ফা’ট’ল না’ক

notuntimes / ১৮ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। এতে মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্য আহত হয়েছেন। এ সময় তাঁর নাক ফেটে রক্ত ঝরতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় একদল যুবককে ছোটাছুটি করতে দেখা যায়। এতে সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত রাব্বি বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি সংসদ সদস্য সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত।রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন তরুণ তাঁর ওপর অতর্কিতে হামলা চালান। হামলাকারীদের মধ্যে সোবাহান নামের একজন ছিলেন।

রাব্বি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হামলাকারীরা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুলের অনুসারী ছিলেন। তখন তাঁরা চাঁদাবাজি করতেন এবং তাঁর দোকানেও চাঁদা নিতে গিয়েছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে।তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপিকর্মী মো. সোবাহানের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, মারামারির সময় আমরা মঞ্চে ছিলাম। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!