কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।
আজ বেলা ৩টায় কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় অবস্থিত আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন নবনির্বাচিত জেলা আমীরকে শপথবাক্য পাঠ করান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সংগঠন থেকে
গত ১৬ অক্টোবর ২০২৭ ও ২০২৮ সেশনের জন্য কুষ্টিয়া জেলার আমীর নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। কুষ্টিয়া জেলার সকল পুরুষ ও মহিলা রুকনবৃন্দ জেলা আমীর নির্বাচনে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে কেন্দ্রীয় সংগঠন গত ৪ নভেম্বর কুষ্টিয়া জেলার নির্বাচিত আমীর হিসেবে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন নাম ঘোষণা করেন।
আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার জেলা কর্মপরিষদ ও জেলা মজলিসে শূরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কুষ্টিয়া শহর ও জেলা ছাত্রশিবিরের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
তাঁদের উপস্থিতিতে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন আগামী ২০২৭-২০২৮ সেশনে সংগঠনের জেলা আমীর হিসেবে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৩ সাল থেকে তিনি যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৬ সালের ১৯ জানুয়ারি তৎকালীন জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের ইন্তেকালের পর তিনি পুনরায় জেলা আমীরের দায়িত্ব গ্রহণ করেন।
নবনির্বাচিত জেলা আমীরের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।