• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটাতে জামায়াত প্রস্তুত;রামপালে আব্দুল ওয়াদুদ হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার র ক্তাক্ত লা শ  আ”সা’মি ধরতে গিয়ে গ’ণ’পি’টুনির শি’কার পিবিআই পুলিশ সদস্য বিএনপি মানুষের নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানে কাজ করবে- রামপালে প্রচার সভায় ফরিদুল ইসলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ, রেল চলাচল বন্ধ ঢাকা-রাজশাহী  সকল ধর্ম-বর্ণের নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করবে জামায়াত- রামপালে আব্দুল ওয়াদুদ আজকে সেহরি ও ইফতারের শেষ সময় নারীর ক্ষমতায়নে কাজ করবে বিএনপি- রামপালে প্রচার সভায় ফরিদুল ইসলাম জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে অনাকাঙ্ক্ষিত পোস্ট, দল বলছে সাইবার হামলা ইরানে ভ য়াবহ বি স্ফো রণ 

হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার র ক্তাক্ত লা শ 

notuntimes / ১৭ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁয় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামের এক রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা।

নিহত ব্যক্তির পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ঢাকা থেকে ট্রেনে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর কাছে যাচ্ছিলেন জুনায়েদ। কিন্তু ভোরে ট্রেন থেকে নামার পর তিনি সেখানে যাননি। ভোর সাড়ে ৫টায় হলুদ রঙের একটি পিকআপ তাঁর রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ নওগাঁ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখানকার কর্মচারীরা লাশটি হাসপাতালের ভেতর নিয়ে যান।

নওগাঁ সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির স্ত্রী থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!