• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বালুবোঝাই ট্রাক উ”ল্টে প’ড়’ল প্রাইভেটকারের ও’প’র, মা-ছে’লে’র মৃ”ত্যু ছা’ত্রী’কে ধ”র্ষ”ণ’চে’ষ্টা’র অভিযোগে মাদ্রাসায় আ”গু”ন দিল স্থা’নীয়”রা, শিক্ষক আ”ট”ক আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত সুন্দরবনে সাপের ছো’ব’লে আ’হ’ত, সা’প ধরে হাসপাতালে গেলেন জে’লে বগুড়ায় সার ডিলার নি’য়ো’গে ধীরগতি, তালিকার অপেক্ষায় ১১ উপজেলা দৌলতপুরে পদ্মায় জেলের জা’লে ২৫ কেজির বাঘাইড়, বি’ক্রি অ’র্ধ’ল’ক্ষ টা’কা’য় গ্রামীণ সড়কে ও থ্রি-হুইলারের ধা’ক্কা’য় সড়কে ঝ’র’ল ৮ হাজার শি’শুর প্রা’ণ চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডি’লা’রের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অ’ভি’যো’গ দুই এমপির নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত

সকল ধর্ম-বর্ণের নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করবে জামায়াত- রামপালে আব্দুল ওয়াদুদ

notuntimes / ৪১০ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

সকল ধর্ম-বর্ণের নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করবে জামায়াত- রামপালে আব্দুল ওয়াদুদ

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক ||

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেছেন, হিন্দু নাগরিকসহ সকল ধর্ম-বর্ণের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোজপাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শেখ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় শেখ আব্দুল ওয়াদুদ আরও বলেন, রামপাল–মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব। কোন ধর্ম বা সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈষম্য নয়—ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থাই আমাদের লক্ষ্য।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসাইন, উপজেলা খেলাফত মজলিশে সভাপতি মাওলানা জুলফিকার আলী, মোংলা উপজেলা আমীর আবু হানিফ, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো.আমিরুল ইসলাম, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ প্রমুখ। 

জনসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!