• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পলিন ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ কুষ্টিয়ায় ওসির গাড়িতে এমপির স্বজনদের হা’মলা ইবিতে জুলাই বি’প্লববি’রো’ধী শিক্ষক-কর্মকর্তাদের শা’স্তি ম’ওকুফ, স্বপদে পু’নর্বহাল কুষ্টিয়ায় পুকুর থেকে ব’স্তা’বন্দি ন’ব’জা’তকের ম’র’দেহ উ’দ্ধা’র  কুষ্টিয়ায় সামাজিক বি’রোধের জে’রে দিনদুপুরে নৃ’শংস হা”মলা ইবি থানা প্রেসক্লাবে প্রথমবারেন মতো ঈদ উপহার বিতরণ: সদস্যদের মাঝে উৎসবের আমেজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা কমিটির স’ভা শুরু শুক্রবার ভোলায় ঈদ পালন করবেন অন্তত ৫ হাজার মানুষ তিন শতাধিক শিক্ষার্থীর জন্য উপহার ও গণভোজের আয়োজন

আধুনিক, নান্দনিক পরিচ্ছন্ন বাসযোগ্য পৌরসভা গড়তে চান কুষ্টিয়া মেয়র প্রার্থী কাজল মাজমাদার

notuntimes / ৩০৭ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আসন্ন পৌরসভা নির্বাচনে কাজল মাজমাদারকে কুষ্টিয়া পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় কুষ্টিয়া পৌর সর্বস্তরের জনগণ। গ্রামনীতি থেকে সামাজিক উন্নয়ন—দীর্ঘ সময় ধরে কুষ্টিয়ার সক্রিয় ভূমিকা রাখায় বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতা এবং সমাজসেবক কাজল মাজমাদার এখন সবার কাছে এক নামে পরিচিত। স্থানীয় রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি পৌর রাজনীতিতেও আলোচনায় উঠে এসেছেন। স্থানীয়দের একটি অংশ তাকে কুষ্টিয়া পৌরসভার মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

সম্প্রতি নতুন টাইমসের দেওয়া এক সাক্ষাৎকারে পৌরসভার মেয়র প্রার্থী কাজল মাজমাদার বলেছেন, ‘জন্মভূমিকে নিয়ে কিছু মানুষের লক্ষ্য এবং স্বপ্ন থাকে। প্রতিনিধিত্ব করা না গেলে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না। আর জনগণের বাইরে থেকে রাজনীতি করে সব কাজ করাও সম্ভব নয়। পৌরসভাকে নিয়ে আমি ছাড়াও হয়তো অনেকে স্বপ্ন দেখেন। যদি আল্লাহ আমাকে আপনাদের সেবা করার দায়িত্ব দেন, তবে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব। আমরা অনেকে বলি আধুনিক, অনেকে বলে ডিজিটাল আবার আলোকিত। কিন্তু আমি বলব, আধুনিক হোক আর ডিজিটাল সবধরনের নাগরিক সুবিধা সম্পন্ন একটি পৌরসভা আমি গড়তে চাই।’

এদিকে অধিকাংশ পৌর বাসিন্দারা মত প্রকাশ করে বলেছেন, বিগত কয়েক বছরে মেয়র না হয়েও তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে যেভাবে সম্পৃক্ত রেখেছেন। এতে করে আমরা বিশ্বাস করি, কাজল মাজমাদার কুষ্টিয়া পৌরসভাকে একটি আধুনিক ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন। কাজল মাজমাদার যদি মেয়র নির্বাচিত হন তবে কুষ্টিয়া পৌরবাসীদের জীবনমান অনেকগুণ বৃদ্ধি পাবে। এ কারণেই অধিকাংশ পৌরবাসী তাকে মেয়র হিসেবে দেখতে চায়।

১৮৬৯ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া পৌরসভা। বর্তমানে এটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিক সুযোগ-সুবিধা এখনো অপ্রতুল। এখানে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নেই। নেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। যে কারণে সামান্য বৃষ্টিতেই শহরে জমে হাঁটুপানি। যেখানে সেখানে পড়ে থাকে ময়লা-আবর্জনা। এখানে শহরবাসীর ক্লান্তি দূর করার জন্য চিত্তবিনোদনের কোনো ব্যবস্থা নেই। নামমাত্র একটি পৌর পার্ক থাকলেও তা ভ্রাম্যমাণ ফুচকা ব্যবসায়ীরা দখল করে রেখেছে।

তিনি বলেন, ‘দুই/তিনটা বিষয়ে আমি কোনদিন থানায় সুপারিশ করিনি, করব না। তা হলো- মাদক নিয়ে কেউ আটক হলে আমি তাদের ব্যাপারে কখনো সুপারিশ করব না, পাশাপাশি নারীঘটিত বিষয়সহ চুরি-ডাকাতি ও চাঁদাবাজির বিষয়েও আমি সুপারিশ করব না।’

কাজল মাজমাদার বলেন,‘প্রায় দুই যুগের কাছাকাছি হলো কুষ্টিয়া পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। তারপরও এই পৌরসভার তেমন কোনো মান নেই। ২২ বছর আগের যে পরিস্থিতি ছিল এখনও তাই রয়ে গেছে। পৌরসভায় বসবাসরত সাধারণ মানুষ হয়তো এখনো অনেকে জানে না প্রথম শ্রেণির পৌরসভার কী মান থাকতে হয়। আমি নির্বাচিত হলে প্রথমে এখানকার নাগরিকদের উন্নত জীবনমান ব্যবস্থা করব। তারপর রাস্তাঘাট, দোকানপাট, পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নির্ধারিত অবকাঠামের ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করব।

উল্লেখ্য,কুষ্টিয়া পৌরসভা ১৮৬৯ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ‘ক’ (প্রথম) শ্রেণীর পৌরসভা ১৮৬৮ সালের পৌর আইনের আওতায় এই পৌরসভা গঠিত হয়।কুষ্টিয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা নির্দিষ্টভাবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী তাৎক্ষণিক অনুসন্ধানে পাওয়া যায়নি। তবে, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুষ্টিয়া পৌরসভার মোট জনসংখ্যা ২,২৯,৩৪০ জন (২০২২ সালের প্রক্ষেপিত),ওয়ার্ড রয়েছে সংখ্যা: ২১টি
আয়তন: ৪২.৭৯ বর্গ কি.মি.
জনসংখ্যা: ২,২৯,৩৪০ জন (২০২২ সালের প্রক্ষেপিত) এ তথ্য পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!