• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
৩১ জানুয়ারির মধ্যে দেশের সব জেলা পরিষদের ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের নি’র্দে’শ টেলিগ্রামে চাকরির লিঙ্ক, ঢোকার পর ৯৪ লাখ টা’কা আ’ত্ম’সা’তের অ’ভি’যো’গ গড়াই নদে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্র’তি’যো’গি’তা  কুষ্টিয়ায় শি”শু’র মৃ”ত্যু”কে ঘিরে হাসপাতালে হা’ম’লা, দুই চিকিৎসক আ’হ’ত ঝিনাইদহে মি’থ্যা ধ’র্ষ’ণ’চে’ষ্টা’র মা’ম’লা আ’দালতে খা’রি’জ, বা’দী কারাগারে তিন জেলায় বজ্র’পা’তে ৪ জনের মৃ”ত্যু রামপালে ওজন ও পরিমাপে অ’নি’য়’ম, ভ্রা’ম্য’মা’ণ আ’দা’লতে দুই প্রতিষ্ঠানে জ’রি’মানা ফ্যামিলি কার্ডের না’মে টা’কা আ’ত্ম’সা’ৎ করে বি’পা’কে এনসিপি নে’ত্রী খুলনা রেঞ্জের নতুন ডিআইজি কে এই রেজাউল করিম দৌলতপুরে নদীর ধারে বসে থাকা যুবকের ওপর ব”জ্র’পাত, হাসপাতালে নেওয়ার পর মৃ*ত্যু

গড়াই নদে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্র’তি’যো’গি’তা 

notuntimes / ৬১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

গড়াই নদে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা

কুষ্টিয়া শহরের গড়াই নদের ঘোড়াইঘাটে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার সাতটি দল অংশ নেয়। শত শত মানুষ নদীর দু’পাড়ে দাঁড়িয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন।

দীর্ঘ চার বছর পর শুক্রবার দুপুর গড়াতেই মাঝিমল্লাদের ‘হেইও রে হেইও বোল’ আর দাঁড়ের ‘ছলাৎ ছলাৎ’ শব্দে আবারও মুখর হয়ে ওঠে গড়াই নদের দুই পাড়।

এর আগে ২০২২ সালে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই নদে। দীর্ঘ বিরতির পর আবারও এই নৌকা বাইচের আয়োজন ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। তারা দল বেঁধে ভিড় করেছেন নদীর দুই পাড়ে। এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি মাঝি মাল্লারাও।

আয়োজক কমিটির সভাপতি ইমরান হোসেন ইউনুস এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়ায়-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও বিশেষ অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার সুসজ্জিত নৌকায় নিয়ে সাতটি দল অংশ নেয়। হাজার হাজার মানুষ নদীর দু’পাড়ে দাঁড়িয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন।আয়োজকরা জানিয়েছেন, মাদকসহ নানা নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতেই তারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করেছেন। কুষ্টিয়া ছাড়াও দেশের বিভিন্ন জেলার বাইচ নৌকা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

অংশগ্রহণকারীরা পুরস্কার হিসেবে পাবেন মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন।আগামী রোববার (২০ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!