• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
৩১ জানুয়ারির মধ্যে দেশের সব জেলা পরিষদের ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের নি’র্দে’শ টেলিগ্রামে চাকরির লিঙ্ক, ঢোকার পর ৯৪ লাখ টা’কা আ’ত্ম’সা’তের অ’ভি’যো’গ গড়াই নদে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্র’তি’যো’গি’তা  কুষ্টিয়ায় শি”শু’র মৃ”ত্যু”কে ঘিরে হাসপাতালে হা’ম’লা, দুই চিকিৎসক আ’হ’ত ঝিনাইদহে মি’থ্যা ধ’র্ষ’ণ’চে’ষ্টা’র মা’ম’লা আ’দালতে খা’রি’জ, বা’দী কারাগারে তিন জেলায় বজ্র’পা’তে ৪ জনের মৃ”ত্যু রামপালে ওজন ও পরিমাপে অ’নি’য়’ম, ভ্রা’ম্য’মা’ণ আ’দা’লতে দুই প্রতিষ্ঠানে জ’রি’মানা ফ্যামিলি কার্ডের না’মে টা’কা আ’ত্ম’সা’ৎ করে বি’পা’কে এনসিপি নে’ত্রী খুলনা রেঞ্জের নতুন ডিআইজি কে এই রেজাউল করিম দৌলতপুরে নদীর ধারে বসে থাকা যুবকের ওপর ব”জ্র’পাত, হাসপাতালে নেওয়ার পর মৃ*ত্যু

কুষ্টিয়ায় শি”শু’র মৃ”ত্যু”কে ঘিরে হাসপাতালে হা’ম’লা, দুই চিকিৎসক আ’হ’ত

notuntimes / ৩১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় শিশুঊ মৃ”ত্যু’কে ঘিরে হাসপাতালে হা’ম’লা, দুই চিকিৎসক আ’হ’ত

কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে যাওয়া এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া নামের দুই চিকিৎসক আহত হয়েছেন।

আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার পরিদর্শক আব্দুল আজিজ।

জানা যায়,আজ সকাল ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের তিন বছর বয়সী ছেলে রাফি পানিতে পড়ে যায়। স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনেরা চিকিৎসকের কক্ষে ঢুকে পড়েন। একপর্যায়ে তারা মেডিকেল অফিসারের ১১ নম্বর কক্ষসহ হাসপাতালের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালান। হামলা ঠেকাতে গিয়ে দুই চিকিৎসক আহত হন।ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডা. জান্নাতুল রিয়া জানান, স্বজন হারানোর বেদনা ও তাদের মানসিক অবস্থার প্রতি চিকিৎসকদের সহানুভূতি রয়েছে। তবে জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় চিকিৎসাসেবার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

কুষ্টিয়া মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!