• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:

কুষ্টিয়ায় নারী উদ্যোক্তারা বিনা জামানতে ২৫ লাখ টা’কা ঋণ পাবে

notuntimes / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কুষ্টিয়ায় নারী উদ্যোক্তাদের বিনা জামানতে সহজ শর্তে ২৫ লাখ টাকা ঋণ দেওয়া হবে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন। গতকাল সোমবার অর্ধবেলাব্যাপী কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শিল্পখাতের উন্নয়নে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের জন্য ঋণের সহজলভ্যতা নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। আমজাদ হোসেন খাঁন জানান, সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে জেলার ৪২টি তফসিলি ব্যাংকের মাধ্যমে মাত্র ৫ থেকে ৭ পার্সেন্ট সুদে এ ঋণ বিতরণ করা হবে। সকাল ১০টায় শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জেলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সোনালী ব্যাংক কুষ্টিয়ার উপ-মহাব্যবস্থাপক নাজমুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক নাজিম উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ, রাজশাহী সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) শওকত জামান ও ফরিদপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার(ইনচার্জ) তানজিমুল ইসলাম। কুষ্টিয়ার শতাধিক নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। এ সময় অতিথিরা তাঁদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শোনেন। আরও এগিয়ে যেতে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহজ শর্তে ঋণ সুবিধা, সঞ্চয়, বিনিয়োগ, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে বিনা জামানতে ঋণ বিতরণ করার উপর আলোচনা করা হয়। নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই বলছেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা। আয়োজনটির লিডিং ব্যাংক ছিল সোনালী ব্যাংক পিএলসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!