• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের ম্যাচসহ আজ দেখতে পারেন যেসব খেলা নেত্রকোণায় জামায়াত এমপির গাড়িতে হা”ম”লা-ভা”ঙ”চু”র গু’রু’ত্ব’পূর্ণ স্থাপনায় হা”মলার প’রি’কল্পনা, সারা দেশে স’ত’র্কতা জো’রদার  বাগেরহাটের রামপালে গাঁ’জা সহ মা’দক কারবারি বেলাল গ্রে’ফ’তা’র শিক্ষিকাকে লা’ঞ্ছ’নায় বিএনপি নে’তা’কে ব’হি’ষ্কা’র  বাগেরহাটের রামপালে জমি দ’খ’ল, ভাং’চু’র ও প্রা”ণ’নাশে’র হু”ম’কির অ’ভি’যোগ সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ট্রাকের ধা’ক্কা, নি হ ত ২ মোটরসাইকেল দু’র্ঘট’না’য় ছাত্রদল কর্মীসহ নি হ ত ২ কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সং”ঘ’র্ষ, আ’হ”ত ৫ প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

গু’রু’ত্ব’পূর্ণ স্থাপনায় হা”মলার প’রি’কল্পনা, সারা দেশে স’ত’র্কতা জো’রদার 

notuntimes / ৩৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের এই নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।

এ ছাড়া তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ।

এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!