• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দৌলতপুরে থানার ওসির বি’রু’দ্ধে নানা অ’ভি’যো’গ

notuntimes / ৫৯ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দৌলতপুরে থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ, জাতীয় সংসদেও আলোচনা 

নানা অভিযোগ ঘুরপাক খাচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান-এর বিরুদ্ধে।শুধু অভিযোগই নয়, দৌলতপুর থানা পুলিশের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে মহান জাতীয় সংসদেও উত্থাপিত হয়েছে আলোচনা। 

গত কয়েকদিন আগে জাতীয় সংসদে মাদক চোরাচালানসহ দৌলতপুর থানা পুলিশের অপরাধচিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। এছাড়াও কুষ্টিয়ার দৌলতপুরে সম্প্রতি ঘটে যাওয়া পীর হত্যা হত্যা, যুবদল নেতাকে গুলির ঘটনাসহ নানা অপরাধচিত্র দেশব্যাপী আলোচনা ও সমালোচনার ঝড় বইলেও সে ঝড় নাড়া দেয়নি দৌলতপুর থানার ওসি আরিফুর রহমানকে।

এসব ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিলেও তিনি রয়েছেন নির্লিপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভাষ্যদের দাবি, দীর্ঘদিন ধরে ওসি আরিফুর রহমান-এর অবৈধ ঘুষ গ্রহণ যার কথপোকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছেন। আর তার অবৈধ কর্মকান্ডে জড়িত রয়েছে থানার ফ্যাসিস্ট আমলের এসআইরা যা জাতীয় সংসদের এমপি’র বক্তব্যে উল্লেখিত হয়েছে।

এছাড়াও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক বিএনপি নেতাসহ কয়েকজন অভিযোগকারী জানান, থানায় দায়ের করা অনেক অভিযোগই অর্থ লেনদেন ছাড়া তদন্তের পর্যায়ে এগোয় না এবং নির্দিষ্ট কিছু কর্মকর্তার মাধ্যমেই এসব কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আবার টাকার বিনিময়ে মিথ্যা অভিযোগও তদন্ত ছাড়াই মামলায় পরিণত হয়।

এর বাইরেও রয়েছে পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন সেবায় অর্থ আদায়ের অভিযোগ। পাশাপাশি জুয়া, মাদক কারবারীদের কাছ থেকে দিন বা মাসিক চুক্তিতে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে একাধিক।

তবে কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসিসহ পুলিশের অনিয়ম ও নানা অভিযোগের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হলে সুবিধা গ্রহণকারী একটি মহল অপপ্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। এসব ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে তারা। তারা ব্যক্তিস্বার্থে অভিযোগগুলো আড়াল করার চেষ্টা করছে বলে ভূক্তভোগীদের অভিযোগ।

তবে কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন ।

ওসি জানান, আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ভূক্তভোগী সচেতন মহলের দাবি, দৌলতপুরে বর্তমানের উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে থানার অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!