• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার দেশে কোনো লোডশোডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ জনপ্রিয়তায় শীর্ষে পৌর মেয়র প্রার্থী কাজল মাজমাদার লোডশেডিংয়ের প্র’তি’বা’দে বন্ধুর বিয়েতে হারিকেন উ’প’হা’র  ইরানে নাগরিকদের জন্য ‘বা’কি’তে কেনাকাটার’ সু’যোগ চালু বাগেরহাটের রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্ন, আদাঘাট ও কুমলাই একাদশ চ্যাম্পিয়ন  কুষ্টিয়ায় বিয়ের প্র’লো’ভ’নে কলেজছা’ত্রী’কে ধ র্ষ ণ, যুবকের যা”ব”জ্জী’বন বজ্র’পাতে অর্ধশতাধিক গবাদিপশুর মৃ ত্যু ব’জ্র’পা’তে বাবার মৃ ত্যু,কোল থেকে ছি’টকে পড়ে প্রা’ণে বাঁ’চল মেয়ে  পাটিকাবাড়ীতে শিক্ষার্থীর আ’ত্ম’হ ত্যা: প্রেমের স’ম্পর্ক নিয়ে বি’রো’ধ, পরিবারের অ’ভি’যো’গ প্ররোচনার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প, আ’লী’গের বোঝা বিএনপির কাঁধে 

বাগেরহাটের রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্ন, আদাঘাট ও কুমলাই একাদশ চ্যাম্পিয়ন 

notuntimes / ৩৭ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বাগেরহাটের রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্ন, আদাঘাট ও কুমলাই একাদশ চ্যাম্পিয়ন 

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুইদিনব্যাপী উপজেলা মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সমাপনী দিনে বালক ও বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্ব এ টুর্নামেন্ট বিশেষ অথিতির বক্তব্য দেন, নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। টুর্নামেন্ট কমিশনারের দায়িত্ব পালন করেন রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. তৌহিদুল ইসলাম, খেলা পরিচালনা করেন, যথাক্রমে গোলাম আক্তার বাচ্চু, নাহিদুল ইসলাম ও কামরুল ইসলাম। ফাইনাল খেলায় বড়কাটাখালী সপ্রাবি বালিকা একাদশ ও আদাঘাট সপ্রাবি বালিকা একাদশ অংশ নেয়। টাইব্রেকারে আদাঘাট বালিকা একাদশ চ্যাম্পিয়ন হয়। অপর ফাইনাল খেলায় কুমলাই সপ্রাবি বালক একাদশ ও গিলাতলা সপ্রাবি বালক একাদশ অংশগ্রহণ করে। এতে কুমলাই একাদশ ২-০ গোলে গিলাতলা একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে মেডেল ও কাপ তুলে দেন প্রধান অথিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।এ সময় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!