• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

আ’ক’স্মিক বন্যার শ”ঙ্কা, ভু’গ’তে পারে ৫ জেলা 

notuntimes / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চলের ভুগাই-কংস, সোমেশ্বরী, মগরা ও সুতাং নদী প্রাক-মৌসুমী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে।

আগামী ৭ মে পর্যন্ত সামগ্রিকভাবে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় স্থানভেদে ১৫০-৩৫০ মি.মি. বৃষ্টিপাত হতে পারে।

এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীসমূহ (সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস) এবং অন্যান্য উপ-নদীসমূহের পানি সমতল সপ্তাহের প্রথম ভাগে বৃদ্ধি পাবে। এতে নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তবে সপ্তাহের শেষ ভাগে বৃষ্টিপাত কিছুটা কমে আসার ফলে নদীসমূহ কোথাও কোথাও প্রাক-মৌসুমী বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!