• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় পী’র হ ত্যা কা ণ্ড: র‌্যাবের অ’ভি’যা’নে এ’জাহারভুক্ত আ’সা’মি গ্রে’প্তা’র

notuntimes / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর কালান্দার শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) রাতে রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি রাজীব মিস্ত্রী (৩২), তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত পীর কালান্দার শামীম জাহাঙ্গীরের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ইসলাম ধর্মের পবিত্র কুরআন মাজিদ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরদিন ১১ এপ্রিল দুপুরে প্রায় ১৮০ থেকে ২০০ জনের একটি সংঘবদ্ধ দল দক্ষিণ ফিলিপনগরে অবস্থিত তার আস্তানায় হামলা চালায়। হামলায় শামীম জাহাঙ্গীরসহ তার দুই অনুসারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮০-২০০ জনকে আসামি করা হয়।

র‌্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে র‌্যাব-১২ ও র‌্যাব-০৫ এর যৌথ দল বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার থানা রোড এলাকায় অভিযান চালিয়ে নাসিম হেয়ার ড্রেসারের সামনে থেকে রাজীব মিস্ত্রীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

উল্লেখ্য, এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!