• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সড়কে প্রা’ন গে’ল ৩ নারীর কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের ক’মি’টি গ’ঠন  মাছ ব্যবসায়ীর গ”লা কা টা লা শ উ”দ্ধা”র ২১ দিনে ছে’ড়ে চলে যান মা, পি’টু’নি’তে বাবা নি হ ত, শি’শু মুসলিমর অ’নি’শ্চি’ত ভ’বি’ষ্য’ত শাপলা চত্বরে নি হ ত ৩২ জনের প’রিচয় পেয়েছি: চিফ প্রসিকিউটর রামপালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির উভয় পক্ষের ১৪জন জ’খ’ম: ভাং’চু’র ও লু’ট’পা’টের অ’ভি’যো’গ  জুলাই সনদ ও গ’ণ’ভো’টের রা’য় বাস্তবায়নের দা’বি’তে কুষ্টিয়ায় ১১-দলীয় জোটের বি’ক্ষো’ভ বাগেরহাটের রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের নির্দেশে আরও একটি খালের বাঁধ অপসারণ উপকূলের হতদরিদ্রদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- মোংলায় প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম  কুষ্টিয়ায় ৬ নং ওয়ার্ডবাসীর নয়নের মনি আমজাদ হোসেন বিদ্যুতের গণসংযোগে সাড়া, দিলেন উন্নয়নের ডেডলাইন

রামপালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির উভয় পক্ষের ১৪জন জ’খ’ম: ভাং’চু’র ও লু’ট’পা’টের অ’ভি’যো’গ 

notuntimes / ১৭৫ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

রামপালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির উভয় পক্ষের ১৪জন জখম: ভাংচুর ও লুটপাটের অভিযোগ

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপালে মৎস্যঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (০২ মে) রাত ৯ টায় উপজেলা ভাগা বাজার এলাকায় এ ঘটনায় বিএনপির উভয়পক্ষের ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রামপাল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশের তথ্যমতে ও উভয়পক্ষের সাথে কথা বলে জানাযায়, শনিবার রাতে বিবাদমান মৎস্যঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ব্যাক্তিকে ধরে এনে ভাগায় বিএনপির অফিসে রাখা হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বে বহিরাগত কয়েকজন ব্যাক্তি আটক ব্যাক্তিদের ছাড়িয়ে আনতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। আকবর হোসেন আকো জানান, ওই সময় তাদের গ্রুপের আকবর হোসেন আকো (৫৫), মাসুদ শেখ (৩৮), খোকন শেখ (৩৬), কামরুল শেখ (৪০), শামীম শেখ (৩২), জাহিদ শেখ (৩৫), হানিফা শেখ (৪০) ও সেকেন শেখ (৪৫) আহত হন। অপর পক্ষের কামাল হোসেন জানান, তাদের দুইজন লোক আটক করেছে শুনে ভাগা বাজারে গেলে প্রতিপক্ষরা আব্বাস শেখ (৪৫), কামাল হোসেন (৩০), সোহাগ শেখ (২০), সাগর শেখ ((২০), রাজু শেখ (৪৫), ওসমান শেখ (৪১), ইসলাম শেখ (৩০) মারপিট করে গুরুতর আহত করে। উভয় পক্ষের গুরুতর আহদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

ভাগা বাজারে বিএনপির অফিস ভাংচুর, কাকড়া ডিপো ভাংচুর, বিকাশের দোকান ভাংচুর, চায়ের দোকানসহ ভেটেনারী ঔষধের দোকান ভাংচুর ও টাকা লুটপাটের ঘটনার বিষয়ে বাজার কমিটির সভাপতি জানান, শামীম, আশা, আবু তালেব, মোশা, সফরুল গাজী ও কামালসহ শতাধিক লোকজন হামলা অফিস ভাংচুর, মারপিট ও লুটপাট করেছে। অপরপক্ষ বিষয়টি অস্বীকার করেছেন। তবে বিএনপির অফিস ভাংচুর ও নেতৃবৃন্দের ছবি ছেড়ার বিষয়টি শহিদুল ইসলাম অস্বীকার করেন।

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন বলেন, খবর পেয়েই জাহিদুলের বাড়ির সামনে গিয়ে রাস্তায় দাড়িয়ে থাকি, যাতে কেউ কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। তবে তিনি বলেন নিছক মৎস্যঘের সংক্রান্ত বিরোধ এটি। কোন রাজনৈতিক বিষয় নয়। বিষয়টি প্রতিমন্ত্রী মহোদয়কে অবহিত করা হয়েছে।

 

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জানান, ভাগার ঘটনায় আমি সেখানে যাইনি বা ছিলাম না। কিন্তু আমার বাড়ীর সামনে এসে ভয়ভীতি, গালাগাল ও হুমকি প্রদান করা হয়েছে।

 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত বিশ্বাসের সাথে কথা হলে তিনি জানান, ভাগার সংঘর্ষের ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। রাত প্রায় ২ টা পর্যন্ত ভাগাতে তিনি অবস্থান করা কালিন সময়ে অফিস ভাংচুরের কোন ঘটনা ঘটেনি। সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের বাড়ির সামনের সরকারি রাস্তায় উত্তেজনা দেখা গেলেও কোনো হামলার ঘটনা ঘটেনি। হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে ভাগা বাজারের পাহারারত ব্যাক্তিদের জিজ্ঞাসবাদ করা হচ্ছে। অফিস ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় লিখিতভাবে কোন অভিযোগ দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!