• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মেসির-রোমেরোর গোলে সমতায় ফিরলো আর্জেন্টিনা সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অ’ভি’যো’গ  দৌলতপুরে কৃষকদের মা’ঝে সরকারি সহায়তা বি’ত’রণ ও তিন দিনের ফল মেলা উ’দ্বো’ধন  ঝিনাইদহের ১০ বছরের শি”শু ফাতেমা বাঁ’চ’তে চায়! আসুন, আমরা তার পাশে দাঁ’ড়া’ই গাংনীতে কচা গাছের ফল খে’য়ে অ’সু’স্থ ১৪ শি’শু গাংনীতে লো’ড’শে’ডিং বি’পা’কে এইচএসসি পরীক্ষার্থী কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের হাতে জি’ম্মি রো’গীরা : ভো’গা’ন্তি চ’রমে কুষ্টিয়ায় বই পড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধনকালে ডিসি তৌহিদ বিন-হাসান দেশে এখনো সন্ত্রাস চাঁদাবাজী দূর্ণীত বন্ধ হয়নি। সর্বত্র মাদকের সয়লাব, মাদক মহামারি আকার ধারন করেছে – কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আমরা জামায়াতের খো’প থেকে বেরিয়ে এসেছি:চরমোনাই পীর

দৌলতপুরে কৃষকদের মা’ঝে সরকারি সহায়তা বি’ত’রণ ও তিন দিনের ফল মেলা উ’দ্বো’ধন 

notuntimes / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দৌলতপুরে কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ ও তিন দিনের ফল মেলা উদ্বোধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার আওতায় কৃষি উপকরণ বিতরণ এবং তিন দিনব্যাপী দেশীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে কৃষি উপকরণ বিতরণ এবং কৃষি অফিস চত্বরে ফল মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮ হাজার ৫৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বীজ, ফলজ গাছের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে প্রথম দিনে ১৮০ জন কৃষকের হাতে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব নির্বাচিত কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।

এ ছাড়া কৃষকদের দেশীয় ফল চাষে উৎসাহিত করা, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ফলের পরিচিতি বাড়ানোর লক্ষ্যে উপজেলা কৃষি অফিস চত্বরে তিন দিনব্যাপী দেশীয় ফল মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শনের পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও ফল চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!