• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
পদ্মা নদীতে আবারো এ’লোপা’তাড়ি গু’লি’ব’র্ষ’ণ পানিবন্দি লা’খো মানুষ টা’না বৃষ্টি ও পাহাড়ি ঢ’লে বিপর্যস্ত পার্বত্য জেলা ও কক্সবাজার বৃষ্টিতে পদ্মা নদীর বাঁধ পরিদর্শনে মিরপুর উপজেলা ইউএনও দিশার ক’র্মী স’ম্মে’ল’ন ২০২৬ অ’নু‌ষ্ঠি’ত জুলাই হ”ত্যা মা’ম’লা’র প’লা’ত’ক আ’সা’মির বালু ঘাটের ক্ষ’মতা বিএনপি নে’তার হাতে! কুষ্টিয়াজুড়ে তী’ব্র আ’লো’চনা সাংবাদিককে যুবদল নেতার হু’ম’কি,’গ্রামে থাকতে গেলে আমার সামনে পড়া লাগব, সামনে পড়লে পরে বু’ঝি’স’ গাংনীতে ক’ক’টে’ল সদৃশ ব’স্তু উ’দ্ধার, বাড়ছে আ’ত’ঙ্ক ঝিনাইদহে ৮ ব’ছ’রের ক’ণ্যা শি’শু’কে যৌ'”ন হয়রানির অভিযোগে মুদি দোকানি আ’ট’ক ১-১ সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম চুয়াডাঙ্গায় নারীসহ দুই মা’দ’ক ব্য’ব’সা’য়ী গ্রে’ফ’তা’র: ১ বছরের কা’রা’দণ্ড 

পানিবন্দি লা’খো মানুষ টা’না বৃষ্টি ও পাহাড়ি ঢ’লে বিপর্যস্ত পার্বত্য জেলা ও কক্সবাজার

notuntimes / ১৭ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

পানিবন্দি লাখো মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত পার্বত্য জেলা ও কক্সবাজার

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন। বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির পাশাপাশি অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা।

রোববার (১২ জুলাই) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও নদীর পানি কিছুটা কমে এখনো বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবানে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালি নদীর পানি উপচে জেলার বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় ত্রাণ বিতরণ চললেও বৈরী আবহাওয়ার কারণে কিছু দুর্গম এলাকায় এখনো সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি।

রাঙ্গামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলার নিচু এলাকাগুলো এখনও জলমগ্ন। বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক বন্ধ থাকায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া রাঙ্গুনিয়ার শীলক এলাকায় একটি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটি-রাজস্থলী-বান্দরবান সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

ভারতের মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানিও বেড়েছে। এতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, কক্সবাজারে সকাল থেকে ভারি বৃষ্টিতে চকরিয়া, পেকুয়া, রামু ও মাতামুহুরী এলাকার বিস্তীর্ণ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন দুর্গতরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!