• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সড়কে প্রা’ন গে’ল ৩ নারীর কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের ক’মি’টি গ’ঠন  মাছ ব্যবসায়ীর গ”লা কা টা লা শ উ”দ্ধা”র ২১ দিনে ছে’ড়ে চলে যান মা, পি’টু’নি’তে বাবা নি হ ত, শি’শু মুসলিমর অ’নি’শ্চি’ত ভ’বি’ষ্য’ত শাপলা চত্বরে নি হ ত ৩২ জনের প’রিচয় পেয়েছি: চিফ প্রসিকিউটর রামপালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির উভয় পক্ষের ১৪জন জ’খ’ম: ভাং’চু’র ও লু’ট’পা’টের অ’ভি’যো’গ  জুলাই সনদ ও গ’ণ’ভো’টের রা’য় বাস্তবায়নের দা’বি’তে কুষ্টিয়ায় ১১-দলীয় জোটের বি’ক্ষো’ভ বাগেরহাটের রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের নির্দেশে আরও একটি খালের বাঁধ অপসারণ উপকূলের হতদরিদ্রদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- মোংলায় প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম  কুষ্টিয়ায় ৬ নং ওয়ার্ডবাসীর নয়নের মনি আমজাদ হোসেন বিদ্যুতের গণসংযোগে সাড়া, দিলেন উন্নয়নের ডেডলাইন

মাছ ব্যবসায়ীর গ”লা কা টা লা শ উ”দ্ধা”র

notuntimes / ৫০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রফিকুল বিষ্ণুপুর গ্রামের কেরামত আলী ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাতে স্ত্রী শিউলি বেগম ও সন্তানদের সঙ্গে কথা-কাটাকাটি হয় রফিকুলের। এ নিয়ে চেঁচামেচিও শুনতে পান প্রতিবেশীরা। পরে নিজের শয়নকক্ষ রেখে পাশের কক্ষে ঘুমাতে যান রফিকুল। ভোরে তাঁর স্ত্রী নামাজের জন্য উঠে স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে যান। সেখানে বিছানায় গলাকাটা অবস্থায় রফিকুলকে পড়ে থাকতে দেখতে চিৎকার করে ওঠেন তিনি। পরে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

নিহত ব্যক্তির পরিবারে কলহ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!