• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
গু””লি’বি”দ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে আবারও দু”র্বৃ”ত্ত”দে”র গু লি গু””লি’বি”দ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে আবারও দু”র্বৃ”ত্ত”দে”র গু লি মা”দ”ক’বি’রো’ধী অ’ভি’যা’নে র‍্যাবের ওপর হা’ম’লা,৩ সদস্যকে কু পি য়ে জ খম  মা”দ”ক’বি’রো’ধী অ’ভি’যা’নে র‍্যাবের ওপর হা’ম’লা,৩ সদস্যকে কু পি য়ে জ খম  ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তা ব’দ’লি  চীনে আ”ত”শবা’জি কারখানায় বিস্ফোরণে নি হ ত ২১, আ হ ত অর্ধশতাধিক দুবাইয়ের হাসপাতালে রন হক শিকদারের মৃ ত্যু র গু’ঞ্জ’ন কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃ ত্যু  সড়কে প্রা’ন গে’ল ৩ নারীর কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের ক’মি’টি গ’ঠন 

মা”দ”ক’বি’রো’ধী অ’ভি’যা’নে র‍্যাবের ওপর হা’ম’লা,৩ সদস্যকে কু পি য়ে জ খম 

notuntimes / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র‍্যাব সদস্যরা। মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের লিচুবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‍্যাবের দুই সদস্যকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এসআই নজিবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক (ডিডি) মেজর লুৎফর রহমান হাদী বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফতুল্লা থানার মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ীদের আস্তানা সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় র‍্যাবের দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়।

ঘটনার খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে হাসপাতালে আহতদের দেখতে যান। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এই হামলার পর পুরো এলাকা র‍্যাব ঘিরে রেখেছে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান চলমান রয়েছে।

মেজর লুৎফর রহমান হাদী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে কোনো অপরাধী পার পাবে না। ঘটনার মূল হোতাসহ জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলের এই লড়াইয়ে র‍্যাব সদস্যদের এমন ত্যাগ তাদের মনোবল আরও দৃঢ় করেছে বলেও তিনি উল্লেখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!