• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী সেলিমের অ’বৈ’ধ স্থা’প’না গু’ড়ি’য়ে দিল ঢাকার জেলা প্রশাসন  মা’র’ধ’রে বিএনপি নেতার মৃ ত্যু: ইউপি সদস্যসহ ১৯ জনের বি’রু’দ্ধে হ ত্যা মা’ম’লা  হ’ঠাৎ অ’সু’স্থ অ’র্ধশ’ত স্কু’ল’ছা’ত্রী ঈশ্বরদীতে সুন্দরবনে শরীফ বা’হী’নি’র সাথে বনরক্ষীদের বন্দুকযুদ্ধ, অ’প’হৃ’ত ৪ জেলে উ”দ্ধা’র মা”রা গে’লেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রে’মে’র টা’নে কুষ্টিয়ায় যুবক,অতঃপর ঠি’কা’না হা’স’পা’তাল নাটোরে র‍্যাব স’দ’স্য’দের ও’পর হা ম লা, আ হ ত ৫ ইউএনও/ওসিসহ ১১ জ’ন স্থা”নী”য়”দের হা ম লা য় আ হ ত ইউএনও/ওসিসহ ১১ জন স্থানীয়দের হামলায় আহত জা’ল স’ন’দে চাকরি করা শিক্ষকদের ফে’র’ত দিতে হবে বেতনের টা’কা 

মা’র’ধ’রে বিএনপি নেতার মৃ ত্যু: ইউপি সদস্যসহ ১৯ জনের বি’রু’দ্ধে হ ত্যা মা’ম’লা 

notuntimes / ৪০ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাশিদুল মোল্লাসহ ১৯ ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। জয়নাল আবেদীন নামে এক বিএনপি নেতাকে হত্যার অভিযোগে এই মামলা হয়।

আজ বুধবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

মামলার আসামিরা হলেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রাশিদুল মোল্লা (৪০), আনোয়ার শেখ (৩৫), হানিফা শেখ (৫৫), নাঈম ব্যাপারী (২০), রাশিদুল ব্যাপারী (১৮), রনি ব্যাপারী (৩৫), সাব্বির শেখ (২০), খোকা ব্যাপারী (৩৫), সেলিম ব্যাপারী (৪০), মামুন শেখ (৩০), শাহ আলম (৩০), শরিফ সিকদার (৪২) ও অজ্ঞাতনামা সাতজন।

নিহত জয়নাল আবেদীন (৬০) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। তিনি প্রহলাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, নিহত ব্যক্তির ছেলে মনির হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, ৯ মে সন্ধ্যার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান বাজারের পাশে একটি স্কুলমাঠে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির ছেলে মনির হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।বলে জানান শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ।

উল্লেখ্য, ৯ মে সন্ধ্যার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান বাজারের পাশে একটি স্কুলমাঠে এই ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!