• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
শাপলা চত্বরে হ ত্যা য জ্ঞ ফারজানা রুপা, মোজাম্মেল বাবু ও দীপু মনিকে গ্রে’প্তা’র দেখিয়ে কা’রাগারে প্রে”রণ  এই ৫ সহজ লক্ষণ পেটের সমস্যা নয়, হতে পারে ক্যান্সারের আগাম সংকেত লিচু পা’ড়া’কে কে’ন্দ্র করে বৃ”দ্ধ”কে পি”টি”য়ে হ ত্যা  হাজী সেলিমের অ’বৈ’ধ স্থা’প’না গু’ড়ি’য়ে দিল ঢাকার জেলা প্রশাসন  মা’র’ধ’রে বিএনপি নেতার মৃ ত্যু: ইউপি সদস্যসহ ১৯ জনের বি’রু’দ্ধে হ ত্যা মা’ম’লা  হ’ঠাৎ অ’সু’স্থ অ’র্ধশ’ত স্কু’ল’ছা’ত্রী ঈশ্বরদীতে সুন্দরবনে শরীফ বা’হী’নি’র সাথে বনরক্ষীদের বন্দুকযুদ্ধ, অ’প’হৃ’ত ৪ জেলে উ”দ্ধা’র মা”রা গে’লেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রে’মে’র টা’নে কুষ্টিয়ায় যুবক,অতঃপর ঠি’কা’না হা’স’পা’তাল নাটোরে র‍্যাব স’দ’স্য’দের ও’পর হা ম লা, আ হ ত ৫

লিচু পা’ড়া’কে কে’ন্দ্র করে বৃ”দ্ধ”কে পি”টি”য়ে হ ত্যা 

notuntimes / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ফরিদপুরের সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে আজিজুল মোল্যা (৬৫) নামে এক বাগানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িঘরসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্যা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গুপিনগরপাড়ার মৃত মান্নান মোল্যার ছেলে।

এলেকাবাসী সূত্রে জানা যায়,আজিজুল মোল্যার লিচুর বাগান থেকে পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর দুই ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সী লিচু পেড়ে খায়। বিষয়টি দেখে আজিজুলের ছেলে আকরাম মোল্যা তাদের বাধা দেন এবং তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে এ ঘটনার জেরে ফুলবাড়িয়া বাজারে আকরাম মোল্যা গেলে তার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। ছেলেকে মারধরের খবর পেয়ে সন্ধ্যায় বাজারে যান আজিজুল মোল্যা। সেখানে তিনি ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, সাকিল ও তুষার মুন্সীসহ কয়েকজন তাঁকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা উদ্ধার করে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাতেই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্ত সাকিলদেরসহ অন্ততপক্ষে পাঁচটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি আটটপাঠঠ

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!