• শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বি’শে’ষ অ’ভি’যা’নে রেলের টিকিট কা’লো’বা’জা’রির কাছে মিলল বি’পু’ল প’রি’মাণ সিম কার্ড ও ১৪ টি মোবাইল  আ,লী’গ নে’তা’কে জি’ম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আ’দা’য় বিএনপি নে”তা’র বাগেরহাটের রামপালে বিএনপি নে’তা’র বাড়িতে দূ”র্ধ”র্ষ চু'”রি: ন’গ’দ টা’কা ও স্বা’র্ণা’ল’ঙ্কা’র লু ট ন”ব”জা’ত’কের শ’রী’রে অকার্যকর সব অ্যা’ন্টি’বায়োটিক, শ’ঙ্কা’য় মা-বাবা কুষ্টিয়ায় ডিবি পুলিশের অ’ভি’যানে হ ত্যা মা’ম’লার আসামী ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লা গ্রে’প্তার  হামে মৃ ত শি’শুদের বেশিরভাগের বয়স ৯ মাসের ক’ম, উ’দ্বে:গে বিশেষজ্ঞরা কুষ্টিয়ার খোকসায় রাতের আধারে শ্রমিকদের মা”র”ধ”র ও খাল খ’ন’নে ব্য’বহৃত এস্কেভেটর মে’শিনে আ গু ন দিয়েছে দু”র্বৃ”ত্ত”রা বাগেরহাটের রামপালে বা’ল্য’বি’বা’হে’র কু’ফল ও নারী শিক্ষার গু’রু’ত্ব বিষয়ক স’চে’ত’ন’তা স’ভা  পশ্চিমবঙ্গে প্র”কা’শ্যে গ’রু জ বা ই নি”ষি”দ্ধ গাজীপুরে ৫ খু ন, সেই ‘ফোরকানের ম র দে হ উ”দ্ধা”র’ নিয়ে যা জানা গেল

বি’শে’ষ অ’ভি’যা’নে রেলের টিকিট কা’লো’বা’জা’রির কাছে মিলল বি’পু’ল প’রি’মাণ সিম কার্ড ও ১৪ টি মোবাইল 

notuntimes / ৪২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বিশেষ অভিযান চালিয়ে রেলের টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জামালপুরে র‍্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, ৯৬৩টি সিম এবং বিভিন্ন রুটের সাতটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টিকিটের আসন সংখ্যা ১২টি, যার মোট মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।

সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদসংলগ্ন এলাকায় শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা মিনাতুর রহমান মিনাত ও শাকিব।

শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে রেলওয়ের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।

র‍্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, ৯৬৩টি সিম এবং বিভিন্ন রুটের সাতটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া টিকিটগুলোর আসন সংখ্যা ১২টি এবং মোট মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।

র‍্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, ‘ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের ভোগান্তিকে পুঁজি করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। তারা অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!