• রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ড. ইউনূসসহ ২৪ জনের দে’শ’ত্যা’গে নি’ষে’ধা’জ্ঞা চেয়ে রিট মোটরসাইকেলে অটোরিকশার ধা’ক্কা’য় যুবক নি”হ”ত  কুষ্টিয়া সদর আসনের এমপি আমির হামজাকে গ্রে’ফ’তা’রে পত্রিকায় বি’জ্ঞ’প্তি প্র’কা’শে’র নি’র্দে’শ কুষ্টিয়া সদর আসনের এমপি আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ জামায়াত নে’তা’র বাড়ি থেকে ৯৬ ব’স্তা স’র’কা’রি চাল উ’দ্ধা’র ডিবি পুলিশের অ’ভি’যা’নে অনলাইন জু’য়া’র চার শী’র্ষ এজেন্ট গ্রে’প্তা’র  হজে পা’ঠা’নোর নামে অ’র্থ আ’ত্ম’সা’ৎ, কলেজশিক্ষক গ্রে’প্তা’র  গ্যাস লাইনের লি’কে’জ থেকে বি’স্ফো’র’ণে নি হ ত পাঁচজনের দা’ফ’ন স’ম্পন্ন স্ত্রীর প’র’কী’য়ায় ফেসবুকে স্ট্যা’টা’স দিয়ে ব্যবসায়ী আ ত্ম হ ত্যা দেশে ১৭ বছর দেশের জনগণের ভোটের অ’ধি’কা’র ছি’ল না:প্রধানমন্ত্রী তারেক রহমান

মোটরসাইকেলে অটোরিকশার ধা’ক্কা’য় যুবক নি”হ”ত 

notuntimes / ২৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাজিদ হাসান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায়। তিনি ফার্মগেটে আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রোডাক্ট এক্সিকিউটিভ ছিলেন।

পথচারী মো. সোহান গুরুতর আহত অবস্থায় সাজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পথচারী মো. সোহান জানান, সকালে শনির আখড়া দিয়ে কলেজে যাওয়ার সময় একটি অটোরিকশা পাশে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যেতে দেখেন তিনি। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেলচালক। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান তিনি। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাজিদের বাবা মো. সোলাইমান জানান, তাঁদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। বর্তমানে কদমতলী মিরাজনগরে থাকেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সাজিদ ছিলেন মেজ। ফার্মগেটে অফিসের উদ্দেশে প্রতিদিনের মতো আজ সকালেও মোটরসাইকেল নিয়ে বের হন সাজিদ। এর কিছুক্ষণ পর মোবাইলে দুর্ঘটনার খবর শুনতে পান। এরপর হাসপাতালে ছেলের মরদেহ দেখতে পান।

সাজিদের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!