• শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসের ভিড়ে নি’ত্য যৌ”ন হ’য়’রা’নি’র শি’কা’র হচ্ছেন না’রী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নি হ ত,৩০ হা”জা’র পিস ই”য়া”বা উ”দ্ধা”র  চট্টগ্রামে শি”শু ধ”র্ষণ”চে”ষ্টা”কে কেন্দ্র করে তুমুল উ’ত্তে’জ’না, ২ সাংবাদিক গু”লি”বি”দ্ধ গুলশান-বনানী-বারিধারা লেক দূ’ষ’ণমু’ক্ত রাখতে প’দক্ষে’প নি’চ্ছে সরকার দৈনিক সময়ের দিগন্তে পত্রিকায় সাংবাদিক নিয়োগ দেওয়া হবে কুষ্টিয়ায় ভিজিএফ চাল বি’তরণ ঘি’রে বিএনপি নে’তা’ক’র্মী’দের অ”স্ত্র ম’হ’ড়া ও ভা’ঙ’চু’রে’র অ’ভি’যো’গ, ব’ন্ধ ইউপি সে’বা কা’র্য’ক্র’ম কুষ্টিয়ার গড়াই ন’দে গো’স’লে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃ ত্যু বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের চা’পা’য় মোটরসাইকেল চালক সহ নি”হ*ত- ৩ গু’মে’র মা’ম’লা’য় আ’সা’মি হচ্ছেন বেনজিরের ঘ’নি’ষ্ঠ ভু’ল চিকিৎসায় শিশু মৃ”ত্যু”র অ’ভি’যো’গ 

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নি হ ত,৩০ হা”জা’র পিস ই”য়া”বা উ”দ্ধা”র 

notuntimes / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ইয়াবা পাচারের সময় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হোছাইন মনু (৩৫) কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি মোটরসাইকেলটির চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে মোটরসাইকেলে করে দুই যুবক চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন।

পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ইয়াবা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। স্থানীয় লোকজনের কেউ কেউ সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।

নিহত যুবক মোটরসাইকেলে করে ইয়াবার চালান চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।ষ বলে জানান মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!