কুষ্টিয়া বটতৈল ইউনিয়ন কবুরহাটে ট্রালি চাপায় শিশুর মৃত্যু!
কুষ্টিয়ায় ইঞ্জিন চালিত ট্রলি চাপায় ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে! আজ শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার কবুর হাট শিমুলিয়া মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ট্রলি নিয়ে মাঠে ধান নিতে যাওয়ার সময় রাস্তার উপর ওই শিশু আরিয়ান কে চাপা দেয়। এতে আরিয়ান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর ট্রলিটি আটকে রেখেছে স্থানীয়রা। নি’হত আরিয়ান মাঠ পাড়ার মামুনের ছেলে। শিশু আরিয়ানের মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।