দৌলতপুরে আ’ই’ন-শৃ’ঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দুই পক্ষের সংঘর্ষ,গু”লি”বি”দ্ধসহ আ”হ”ত ৩ বেড়েছে খুন-চুরি-ছিনতাই
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতা ও জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ বকুল হোসেনকে (৩২) উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বকুল ওই এলাকার বজলুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে মদন, মালিথা, মিস্ত্রি ও কাদানী বংশের কয়েকজন কর্নেল নামে এক ব্যক্তির বাড়িতে হামলার উদ্দেশ্যে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে সংঘর্ষ চলাকালে চার বংশের পক্ষে থাকা বকুল হোসেন পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় সুমন (৩৬) আহত হন। এ ছাড়া প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে কর্নেলের মা সারবানু (৬২) আহত হন।
এলেকাবাসীর লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ বকুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান কোন বক্তব্য পাওয়া যায়নি।