• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া শহর জামায়াতের ক’র্মী সমাবেশে অ’নু’ষ্ঠিত। ফ্যা’সি’বা’দী অ’প’শ’ক্তি’র উ’ত্থা’ন রামপালে আর হ’তে দে’ওয়া হবে না দৌলতপুরে আ’ই’ন-শৃ’ঙ্খলা পরিস্থিতির চরম অ’ব’নতি, দুই প’ক্ষের সংঘর্ষ,গু”লি”বি”দ্ধসহ আ”হ”ত ৩ যশোরে কাভার্ড ভ্যানের চা’পা’য় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নি”হ”ত, সড়ক অ’ব’রো’ধ হাম ও হামের উপসর্গে শি’শু’র মৃ ত্যু ৫০০ ছা’ড়াল কুষ্টিয়ায় অ’র্ধশ’ত যাত্রী নিয়ে বাস খা’দে, নি’হ’ত ৩ কুষ্টিয়ায় ট্রালির চাপায় প্রান গেল এক শি’শু’র   কুষ্টিয়ায় ট্রালির চাপায় প্রান গেল শি’শু’র   রামিসা হ”ত্যা’কা’রী’র প্র’কা’শ্যে’ ফাঁ”সি চাইলেন এমপি আমির হামজা  ট্রাক-মোটরসাইকেল সং’ঘ’র্ষে তরুণ নি হ ত 

ফ্যা’সি’বা’দী অ’প’শ’ক্তি’র উ’ত্থা’ন রামপালে আর হ’তে দে’ওয়া হবে না

notuntimes / ৪৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ফ্যাসিবাদী অপশক্তির উত্থান রামপালে আর হতে দেওয়া হবে না

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপালের উজলকুড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় ইউনিয়নের ফয়লা বাসস্ট্যান্ডে মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বারবার কারাবরণকারী নেতা কাজী জাহিদুল ইসলাম বলেন, রামপালের মাটিতে ফ্যাসিবাদী কোনো অপশক্তির উত্থান আর কখনো হতে দেওয়া হবে না। যারা দলের দুঃসময়ে পাশে ছিলেন, নির্যাতন সহ্য করেছেন, তাদের নিয়েই দল পুনর্গঠন করা হবে।

রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক বিএনপি নেতা অধ্যাপক সুব্রত কুমার পাল, ডাক্তার আ. মাজেদ, খান আলী আজম, শেখ মোতাহার আলী, মশিউর রহমান সুমন, মোল্লা ফারুক হোসেন টিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার ওপর জোর দিয়ে বলেন, এখন আমাদের আত্মসমালোচনার সময় এসেছে। দলের নাম ভাঙিয়ে বা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ক্ষতি করার চেষ্টা করছে, তাদের ছাড় দেওয়া হবে না। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীর বিপরীতে অবস্থান নিয়ে যারা দলের ভরাডুবির ষড়যন্ত্র করেছেন, তাদের স্বেচ্ছায় দল থেকে সরে যাওয়া উচিত। দলের ক্ষতি করে দলে থাকার কোনো প্রয়োজন নেই। নেতৃবৃন্দ আরও বলেন, আগামী দিনে যারা দলের নিবেদিত ও পরীক্ষিত কর্মী, তাদের সঠিক মূল্যায়ন করা হবে এবং ত্যাগীদের নিয়ে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করা হবে। সভায় স্থানীয় ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!