• বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা নানা কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রী নাতনী ধর্ষিত মেহেরপুরের গাংনীতে হ’তদ’রি’দ্রদে’র মাঝে খা’দ্য স’হা’য়তা প্র’দা’ন মিরপুর উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ৬৫০ মানুষের মাঝে নগদ অ’র্থ বিতরণ কুষ্টিয়ার ভেড়ামারায় নাতনিকে ধ’র্ষ’ণে:র অ’ভি’যো’গে নানাকে গ’ণ’পি’টু’নি’র পর পুলিশে সো’প’র্দ কুষ্টিয়ার পদ্মায় বালু লু’টে’র ম’হো’ৎসব। কুষ্টিয়ায় গরিবের চালের কার্ড বিএনপি ও জামায়াত নেতাদের ভাগাভাগি দৌলতপুরে ভু’ল চিকিৎসায় প্র’সূ’তি’র মৃ ত্যু র অ’ভি’যো’গ অ নু’মো’ন’হীন অ’বৈ’ধ ক্লিনিকে সাংবাদিক আশিক আলী -এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ২৯ কা’র্যদিবসে রে’কর্ড রা’য়: মেহেরপুরে শি’শু ধর্ষ’ণ মা’ম’লায় ধ”র্ষ”ক শাকিলের ফাঁ সি র আ”দেশ রামিসা হ”ত্যা মা”ম”লা, ফ”রে’নসিক রি’পোর্টে মিলছে ধ’র্ষ”ণের আ’লা’মত 

মিরপুর উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ৬৫০ মানুষের মাঝে নগদ অ’র্থ বিতরণ

notuntimes / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মিরপুর উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ৬৫০ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

আশিক আলী মিরপুর।। 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ২৬ মে ২০২৬ সকাল ৭টা থেকে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর।

অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের কোনো মানুষ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও এই ঈদে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী,

– মিরপুর উপজেলা আমির মাওলানা মোঃ খন্দকার রেজাউল করিম, উপজেলা সেক্রেটারি মহিউদ্দিন। 

এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ উপলক্ষে সকাল সকাল নগদ অর্থ হাতে পেয়ে উপস্থিত অসহায় ও দুস্থ মানুষের মুখে আনন্দের আভা দেখা যায়। তারা এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!