• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর প্র’টো’ক’ল ক’র্মী’দে’র স’ঙ্গে বা’গ’বি’ত’ণ্ডা,প’দ হা’রা’লেন ছাএদল নে’তা  রামপালে দেড় শ’তা’ধিক প’রি’বারের সু’পেয় পানির সু’ব্য’বস্থা করে দিলেন-প’রি’বেশ প্রতিমন্ত্রী  মো’টরসাইকেল কি’ন’তে বাবাকে বা’ধ্য করা যুবকের প্রা’ণ গে’ল সে’ই মো’টর’সা’ইকে’লেই মিরপুরে শ’হী’দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উ’প’ল’ক্ষে আ’লো’চনা স’ভা ও দো’য়া মা’হ’ফিল অ’নু’ষ্ঠিত খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উ’দযা’পন উ’প’ল’ক্ষে প্রস্তুতি স’ভা অ’নুষ্ঠিত পিকআপ-সিএনজি মু’খো’মু’খি সং’ঘ’র্ষে বাবা-ছেলের মৃ ত্যু এনসিপি নে’তা’কে জু’তা’পে’টা,দল থেকে অ’ব্যা’হ’তি নানা আয়োজনে পা’লি’ত হচ্ছে জিয়াউর রহমানের ৪৫তম শা’হা’দা’তবা’র্ষি’কী কুষ্টিয়ায় ৪ মাস বয়সী স’ন্তান’কে নদীতে ফে’লে মা’য়ের আ’ত্ম’হ’ত্যা’র চে’ষ্টা

রামপালে দেড় শ’তা’ধিক প’রি’বারের সু’পেয় পানির সু’ব্য’বস্থা করে দিলেন-প’রি’বেশ প্রতিমন্ত্রী 

notuntimes / ৩৩ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

রামপালে দেড় শতাধিক পরিবারের সুপেয় পানির সুব্যবস্থা করে দিলেন- পরিবেশ প্রতিমন্ত্রী 

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক|| শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির সুব্যবস্থা করে দেয়া হয়েছে। স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তার নিজ অর্থায়নে রামপালের সদর ইউনিয়নের শ্রীফলতলা আশ্রয়ণ প্রকল্পে একটি গভীর নলকুল (টিউবওয়েল) স্থাপন করে দেন। শনিবার সকালে ফিতা কেটে সেই টিউবওয়েলের উদ্বোধন করেন তিনি। এ সময় তার সাথে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এমপি ও প্রতিমন্ত্রী হওয়ার আগে থেকেই নিজ অর্থায়নে এলাকায় নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম করে আসছিলেন। তিনি এর আগেও সুপেয় পানির সংকট নিরসনে বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপন করে দেন। এছাড়া সমাজের অবহেলিত মানুষকে নানাভাবে সহায়তা করেন। তিনি মোংলা-রামপালের দরিদ্র মানুষকে ঘর নির্মাণ করে দেয়া, স্বাবলম্বির জন্য দোকান ও শেলাই মেশিন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার, রোগীদের চিকিৎসা, কন্যা দায়গ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও চোখের চিকিৎসাসহ নানা ধরণের কর্মকাণ্ড করে আসছিলেন। প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি তার পূর্বের কর্মকাণ্ডও ধরে রেখেছেন। 

কিন্তু প্রতিমন্ত্রী হওয়ার পরও শত ব্যস্ততার মধ্যে থেকেও তিনি এ এলাকার মানুষের দিকে আগের মতই খেয়াল রাখছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার মোংলায় নিজ অর্থায়নে অসহায় হীরা আক্তারকে একটি নতুন ঘর উপহার দিয়েছেন। আর শনিবার সকালে রামপালে আশ্রয়ণ প্রকল্পের মানুষের সুপেয় পানির চাহিদা মিটাতে একটি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন। 

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে এ এলাকার মানুষ অধিক ঝুঁকিতে রয়েছে। উপকূলীয় এ এলাকায় লবণাক্ততার কারণে জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে। চারপাশেই লবণ পানি। তাই সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এ সংকট নিরসনে পদক্ষেপ নেয়া হয়েছে। প্রত্যেক ঘরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংকি দেয়া হচ্ছে। এছাড়া এখানকার সকল সরকারী পুকুরগুলো দখলমুক্ত ও সংস্কার করে সুপেয় পানি উৎসে পরিণত করা হবে। তাতে সুপেয় পানির সংকট কেটে যাবে। যেকোন মূল্যে এ এলাকার মানুষের জন্য শতভাগ সুপেয় পানি নিশ্চিত করা হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!