• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর প্র’টো’ক’ল ক’র্মী’দে’র স’ঙ্গে বা’গ’বি’ত’ণ্ডা,প’দ হা’রা’লেন ছাএদল নে’তা  রামপালে দেড় শ’তা’ধিক প’রি’বারের সু’পেয় পানির সু’ব্য’বস্থা করে দিলেন-প’রি’বেশ প্রতিমন্ত্রী  মো’টরসাইকেল কি’ন’তে বাবাকে বা’ধ্য করা যুবকের প্রা’ণ গে’ল সে’ই মো’টর’সা’ইকে’লেই মিরপুরে শ’হী’দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উ’প’ল’ক্ষে আ’লো’চনা স’ভা ও দো’য়া মা’হ’ফিল অ’নু’ষ্ঠিত খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উ’দযা’পন উ’প’ল’ক্ষে প্রস্তুতি স’ভা অ’নুষ্ঠিত পিকআপ-সিএনজি মু’খো’মু’খি সং’ঘ’র্ষে বাবা-ছেলের মৃ ত্যু এনসিপি নে’তা’কে জু’তা’পে’টা,দল থেকে অ’ব্যা’হ’তি নানা আয়োজনে পা’লি’ত হচ্ছে জিয়াউর রহমানের ৪৫তম শা’হা’দা’তবা’র্ষি’কী কুষ্টিয়ায় ৪ মাস বয়সী স’ন্তান’কে নদীতে ফে’লে মা’য়ের আ’ত্ম’হ’ত্যা’র চে’ষ্টা

প্রধানমন্ত্রীর প্র’টো’ক’ল ক’র্মী’দে’র স’ঙ্গে বা’গ’বি’ত’ণ্ডা,প’দ হা’রা’লেন ছাএদল নে’তা 

notuntimes / ৩২ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের গালিগালাজ করার ঘটনায় দলীয় পদ হারিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া।

শনিবার (৩০ মে) বিকালে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, তার স্থলে কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে গাড়িবহরের পেছনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতাদের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জিয়া উদ্যানের পাশের মূল সড়কে প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের গাড়ি চলে যাচ্ছে। পিজিআরের একটি গাড়ি পার হওয়ার পর টি-শার্ট ও ক্যাপ পরিহিত নিরাপত্তা টিমের সদস্যদের আরেকটি গাড়ি সামনের দিকে ছুটছে। কয়েকজন সদস্য তখনও গাড়িতে ওঠেননি। পাশ দিয়ে পাঞ্জাবি পরিহিত ছাত্রদল নেতা আব্দুর রহিমসহ বেশ কয়েকজন সামনের গাড়ির দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় তাদের মধ্য থেকে নিরাপত্তা টিমকে গালি দিতেও শোনা যায়।

তবে আব্দুর রহিম ভূঁইয়া সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি গালিগালাজ করেননি; বরং নিরাপত্তা টিমের পক্ষ থেকেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তিনি আহত হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!