• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাগেরহাটের রামপালে দূ’র্বৃ’ত্তে’র হা’ম’লা’য় যুবলীগ নে”তা নি”হ’ত  বাগেরহাটের রামপালে মৎস্যঘের দ’খ’ল চে’ষ্টা: দু’র্বৃ’ত্ত’দে’র হা’ম’লা’য় না’রীসহ আ”হ”ত-৫ দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌ’জন্যে জিয়াউর রহমানের ৪৫ তম শা’হা’দাৎ বা’র্ষিকী পা’লি’ত  কুষ্টিয়ায় হা’মের উ’প’সর্গ নিয়ে ৬০ বছর ব’য়সী এক নারীর মৃ ত্যু,১৫৯৪ জন স’ন্দে’হভা’জন হাম সং’ক্র’মণ রো’গী শ’না’ক্ত কুষ্টিয়ায় সেনাসদস্যদের ব’হনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মু’খোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ১, সেনাসদস্যসহ আ”হ”ত ৬০ খলিসাকুণ্ডি পুরাতন বাসস্ট্যান্ড বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ খলিসাকুণ্ডি পুরাতন বাসস্ট্যান্ড বাজার থেকে ইউনিয়ন পরিষদ প’র্যন্ত সড়কের বেহাল দ’শা, চ’র’ম দু’র্ভো’গে জ’নসাধারণ ঈদ আনন্দে মুখর মেহেরপুরের গাংনীর বিনোদনকেন্দ্রগুলো এবার ঈদযাত্রায় ৬ দিনে সড়কে ঝ’র’ল ১৩১ প্রা’ণ প্রধানমন্ত্রীর প্র’টো’ক’ল ক’র্মী’দে’র স’ঙ্গে বা’গ’বি’ত’ণ্ডা,প’দ হা’রা’লেন ছাএদল নে’তা 

ঈদ আনন্দে মুখর মেহেরপুরের গাংনীর বিনোদনকেন্দ্রগুলো

notuntimes / ৭৫ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

ঈদ আনন্দে মুখর মেহেরপুরের গাংনীর বিনোদনকেন্দ্রগুলো

নিজস্ব প্রতিনিধি:

ঈদুল আজহার তৃতীয় দিনে গতকাল শনিবার বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ও কুষ্টিয়া দৌলতপুরের ধর্মদাহের মাথাভাঙ্গা নদীর তীর। দুই জেলার মানুষের পদচারণে মুখর ছিল নদীতীরের বিনোদনকেন্দ্রটি। একদিকে এখানে যেমন তীব্র গরম, অন্যদিকে ছিল যানজট। কাজীপুর ব্রিজে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দর্শনার্থী ও পথচারীরা। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

জানা গেছে, কাজীপুর ও ধর্মদা ব্রিজের পাশে মাথাভাঙ্গা নদীর তীরে বিনোদনকেন্দ্রে বহু মানুষ প্রতিদিন বেড়াতে আসেন। তবে ঈদের সময় কয়েক গুণ ভিড় বেড়ে যায়। মানুষের পদচারণে মুখর থাকে নদীতীরের বিনোদনকেন্দ্রটি। ঈদের চার-পাঁচ দিন থাকে এই ভিড়। তবে ঈদের তিন দিন থাকে সবচেয়ে বেশি ভিড়। নদীর সৌন্দর্য ছাড়াও এখানে রয়েছে দোলনা, ছোট ট্রেন ও রকমারি খাবারের বেশ কিছু দোকান।

এক দর্শনার্থী বলেন, ‘সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়ি এসেছি। ঈদ উপলক্ষে স্ত্রী-সন্তানদের নিয়ে এখানে ঘুরতে এসেছি। জায়গাটি অনেক সুন্দর। দুই জেলার মানুষ যেন এক মোহনায় মিলিত হয়েছে।’

জান্নাতুল নামের আরেক দর্শনার্থী বলেন, মধ্য কাজীপুর ও ধর্মদহ ব্রিজের পাশে বিনোদনকেন্দ্রে ঈদকে ঘিরে মানুষ এসেছেন। তবে যানজট কিছুটা হলেও ঈদ আনন্দে ভোগান্তি কেটে গেছে। অবশ্য প্রশাসনের লোকজন যানজট নিরসনের কাজ করেছে।

বিনোদনকেন্দ্রের তত্ত্বাবধায়ক মুহাম্মদ সোনারুল ইসলাম বলেন, ঈদকে ঘিরে নাগরদোলা, ট্রেনসহ বেশ কয়েকটি রাইড আনা হয়েছে। ভবিষ্যতে বিনোদনপ্রেমীদের জন্য আরও ভালো কিছু উপহার আনা হবে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানকার বিনোদনকেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশের টহল সব সময় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!