• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাগেরহাটের রামপালে দূ’র্বৃ’ত্তে’র হা’ম’লা’য় যুবলীগ নে”তা নি”হ’ত  বাগেরহাটের রামপালে মৎস্যঘের দ’খ’ল চে’ষ্টা: দু’র্বৃ’ত্ত’দে’র হা’ম’লা’য় না’রীসহ আ”হ”ত-৫ দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌ’জন্যে জিয়াউর রহমানের ৪৫ তম শা’হা’দাৎ বা’র্ষিকী পা’লি’ত  কুষ্টিয়ায় হা’মের উ’প’সর্গ নিয়ে ৬০ বছর ব’য়সী এক নারীর মৃ ত্যু,১৫৯৪ জন স’ন্দে’হভা’জন হাম সং’ক্র’মণ রো’গী শ’না’ক্ত কুষ্টিয়ায় সেনাসদস্যদের ব’হনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মু’খোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ১, সেনাসদস্যসহ আ”হ”ত ৬০ খলিসাকুণ্ডি পুরাতন বাসস্ট্যান্ড বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ খলিসাকুণ্ডি পুরাতন বাসস্ট্যান্ড বাজার থেকে ইউনিয়ন পরিষদ প’র্যন্ত সড়কের বেহাল দ’শা, চ’র’ম দু’র্ভো’গে জ’নসাধারণ ঈদ আনন্দে মুখর মেহেরপুরের গাংনীর বিনোদনকেন্দ্রগুলো এবার ঈদযাত্রায় ৬ দিনে সড়কে ঝ’র’ল ১৩১ প্রা’ণ প্রধানমন্ত্রীর প্র’টো’ক’ল ক’র্মী’দে’র স’ঙ্গে বা’গ’বি’ত’ণ্ডা,প’দ হা’রা’লেন ছাএদল নে’তা 

বাগেরহাটের রামপালে দূ’র্বৃ’ত্তে’র হা’ম’লা’য় যুবলীগ নে”তা নি”হ’ত 

notuntimes / ১০৫ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা নিহত 

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছে। শনিবার (৩১ মে) বেলা ১১টার সময় রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন। 

প্রত্যাক্ষদর্শি দোকান্দার হুমায়ুন ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বেলা ১১ টায় ইখলাস গাজী বাসস্ট্যান্ডের হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিল। এ সময় পার্শবর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার নামের এক দুর্বৃত্ত এখলাস কে উদ্যেশ্য করে প্রথমে গালাগাল করতে থাকে। এক পর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল, চড় ও ঘুষি মারে। এতে এখলাস আহত হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কি কারণে বা কেন মাইঝে শিকদার তার উপর চড়াও হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিহত ইখলাস গাজীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!