• রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
,,,,, কুষ্টিয়া দোস্তপাড়া গ্রামে অ’গ্নি’কা’ণ্ডে ক্ষ’তি’গ্র’স্ত পরিবারে ঢেউটিন স’হা’য়তা প্র’দান’ করলো জামায়াতে ইসলামী বন্ধুর ছু’রি’কা’ঘা’তে ব’ন্ধু নি”হ”ত  যুবদল নে’তা’র ওপর ক’ক’টেল হা”ম”লা: শ্রমিকলীগ নে’তা গ্রে’প্তা’র  মেসির মাঠে ফেরার সম্ভাব্য সময় জানালেন স্ক্যালোনি, বা’কি’দের খ’ব’র কী মহাখালীতে বাস উ’ল্টে হেলপার নি হ ত, আ”হ”ত ২ টি-স্পোর্টসসহ যে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল খে’লার বি’রো’ধে ভৈরব রেলস্টেশনে সং’ঘ’র্ষ,ট্রেন চলাচল বন্ধ ৫ ঘন্টা, আ”হ”ত ৩০ পদ্মায় ডুবে যাওয়া এসবি পরিবহন উ’দ্ধা’র , যাত্রী নেমে যাওয়ায় হ’তা’হতের ঘ’ট’না ঘ’টেনি পদ্মায় ডুবে যাওয়া এসবি পরিবহন উ’দ্ধার , যাত্রী নেমে যাওয়ায় হ’তা’হ’তের ঘ’টনা ঘ’টেনি

যুবদল নে’তা’র ওপর ক’ক’টেল হা”ম”লা: শ্রমিকলীগ নে’তা গ্রে’প্তা’র 

notuntimes / ২৮ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলায় জাহাঙ্গীর আলম (৪২) নামে শ্রমিকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়ার মতিউর রহমানের ছেলে এবং তিনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি। শুক্রবার (৫ জুন) রাতে ধুনট শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে শহরের শহিদ মিনার চত্বরে জড়ো হয়। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল শুরু করে। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাধা দেন। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!