• রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
,,,,, কুষ্টিয়া দোস্তপাড়া গ্রামে অ’গ্নি’কা’ণ্ডে ক্ষ’তি’গ্র’স্ত পরিবারে ঢেউটিন স’হা’য়তা প্র’দান’ করলো জামায়াতে ইসলামী বন্ধুর ছু’রি’কা’ঘা’তে ব’ন্ধু নি”হ”ত  যুবদল নে’তা’র ওপর ক’ক’টেল হা”ম”লা: শ্রমিকলীগ নে’তা গ্রে’প্তা’র  মেসির মাঠে ফেরার সম্ভাব্য সময় জানালেন স্ক্যালোনি, বা’কি’দের খ’ব’র কী মহাখালীতে বাস উ’ল্টে হেলপার নি হ ত, আ”হ”ত ২ টি-স্পোর্টসসহ যে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল খে’লার বি’রো’ধে ভৈরব রেলস্টেশনে সং’ঘ’র্ষ,ট্রেন চলাচল বন্ধ ৫ ঘন্টা, আ”হ”ত ৩০ পদ্মায় ডুবে যাওয়া এসবি পরিবহন উ’দ্ধা’র , যাত্রী নেমে যাওয়ায় হ’তা’হতের ঘ’ট’না ঘ’টেনি পদ্মায় ডুবে যাওয়া এসবি পরিবহন উ’দ্ধার , যাত্রী নেমে যাওয়ায় হ’তা’হ’তের ঘ’টনা ঘ’টেনি

বন্ধুর ছু’রি’কা’ঘা’তে ব’ন্ধু নি”হ”ত 

notuntimes / ২৬ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

বন্ধুর ছু’রি’কা’ঘা’তে ব’ন্ধু নি”হ”ত

পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। শুক্রবার (৬ জুন) রাতে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। ঘাতক বন্ধু সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলেন আনোয়ার হোসেন। এ নিয়ে বন্ধু সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ব শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।বলে জানান কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!