• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বা’নাতে ‘ইটভা’ড়া’ নিয়েছিল এলজিইডি  কুষ্টিয়ায় ৬ হ*ত্যা;হানিফসহ চারজনের মামলার রা’য় যেকোনো দিন প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই যু’ক্ত হলে সৃ’ষ্টি হবে হা’জারো কর্মসংস্থান: শিক্ষা প্রতিমন্ত্রী পুলিশের এসআইকে ছু’রি’কা’ঘাত করে মা’ম’লা’র নথিপত্র ছি’ন’তাই  ভো’টের দা’য়িত্বে মা”রা গেলে ১০ লা’খ টা’কা অনুদান দেবে ইসি ও’য়া’রেন্টে’র আ’সা’মি ধর’তে গিয়ে দুই পুলিশ সদস্য আ’হ’ত বালু মহলের আ’ধি’প’ত্য বি’স্তারকে কে’ন্দ্র করে বেলাল গ্রুপ ও কাকন পক্ষের মধ্যে ব’ন্দু’ক’যু’দ্ধে নি”হ”ত ১ বাগেরহাটের রামপালে বিশ্ব পরিবেশ দি’ব’স উ’প’লক্ষে বৃ’ক্ষ রো’পণ চি’ত্রা’ঙ্কন প্র’তি’যো’গীতা বাগেরহাটে ছ’য় ব’ছ’রের শি”শু ধ”র্ষ”ণে’র শি’কা”র কুষ্টিয়ায় দুই পুলিশ সদস্য মা’দ’ক চো’রা’কা’র’বা’রী’কে ধরতে গিয়ে আ’হ’ত

কুষ্টিয়ায় ৬ হ*ত্যা;হানিফসহ চারজনের মামলার রা’য় যেকোনো দিন

notuntimes / ৩০ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

কুষ্টিয়ায় ৬ হ*ত্যা;হানিফসহ চারজনের মামলার রা’য় যেকোনো দিন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিচারকাজ সমাপ্ত হয়েছে। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করবেন।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত হয়। এদিনআসামিপক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া আইনজীবী আমির হোসেন। পরে তার যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। ট্রাইব্যুনালে এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ানসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মামলার অভিযুক্ত চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।গণঅভ্যুত্থান চলাকালে উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

গত বছরের ৫ অক্টোবর ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। পরদিন ৬ অক্টোবর তা আমলে নেওয়া হয়। পরবর্তীতে ২ নভেম্বর পলাতক চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হয়।

এরপর গত ২৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন।হয়। ১১ মে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। গত ৭ জুন হানিফসহ চার আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়। সবশেষ ১০ জুন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন ও প্রসিকিউশনের খণ্ডন সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে মামলাটি এখন চূড়ান্ত রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!