• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নি’য়’ন্ত্র’ণ হা’রিয়ে এক্সপ্রেসওয়েতে উ’ল্টে গেল যা’ত্রীবা’হী বাস নদী খননের মাটিতে চা’পা প’ড়েছে আশ্রয়ণ প্র’ক’ল্পের ঘর বা’তি’ল হচ্ছে সরকারি চাকরিজীবীদের বি’শে’ষ সু’বি’ধা! চার্জে থাকা মোবাইল ফোন বি”স্ফো’র’ণে যুবকের মৃ ত্যু দেশে ন’তু’ন ৬৭০ স্কুল-কলেজ স্থা’প’ন করবে স’র’কা’র কুমারখালী স’র’কা’রি কলেজের সি’নি’য়র রোভারদের বি’দা’য়, স’নদ প্র’দা’ন ও বৃ’ক্ষরো’পণ ক’র্ম’সূ’চি অ’নু’ষ্ঠি’ত দৌলতপুরে মসজিদের ভে’তরে মু’সল্লিকে গু”লি সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রে’প্তা’র দিনভর পু’শইন-পু’শব্যা’ক না’ট’কী’য়তা, রা’তে এক শি’শুকে ফে’রত নিল বিজিবি কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নে আ’লো’চিত লায়লা ও তার বোন মা’দ’ক’সহ আ’ট’ক! ভ্রা’ম্য’মাণ আ’দা’লতে ৩ মা’সের কা’রা’দণ্ড 

নি’য়’ন্ত্র’ণ হা’রিয়ে এক্সপ্রেসওয়েতে উ’ল্টে গেল যা’ত্রীবা’হী বাস

notuntimes / ২০ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

নি’য়’ন্ত্র’ণ হা’রিয়ে এক্সপ্রেসওয়েতে উ’ল্টে গেল যা’ত্রীবা’হী বাস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সোমবার ( ১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার ( ১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় বিএমএফ পরিবহন বাসটি উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। চালকের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত না হওয়ায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!