• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
থানায় দুই প’ক্ষের সং’ঘ’র্ষ, আ’ট’ক ৩ বাগেরহাটের রামপালে জলবায়ু পরিবর্তন ও দু’র্যো’গ প্র’স্তু’তি মেলা  কুষ্টিয়া জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ফুটবল খেলা নিয়ে বি’রো’ধের জে’রে স্কুলছাত্রকে হা’তু’ড়ি’পে’টার অ’ভি’যো’গ  লিও’র তা’ণ্ড’বে ল’ন্ডভ’ন্ড আলজেরিয়া বিএনপি নে’তা’র ই’য়াবা সে’ব’নের ভিডিও ভা’ই’রা’ল,ত’দ’ন্তে কমিটির সি’দ্ধা’ন্ত বিএনপি নে’তা’র ই’য়াবা সে’ব’নের ভিডিও ভা’ই’রা’ল,ত’দ’ন্তে কমিটির সি’দ্ধা’ন্ত  তারেক রহমান আইলেও কা’ম হ’ই’ব না নি’য়’ন্ত্র’ণ হা’রিয়ে এক্সপ্রেসওয়েতে উ’ল্টে গেল যা’ত্রীবা’হী বাস নদী খননের মাটিতে চা’পা প’ড়েছে আশ্রয়ণ প্র’ক’ল্পের ঘর

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

notuntimes / ২৮ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন

বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগীদের জন্য প্রস্তুত খাবারের গুণগত মান পর্যবেক্ষণ করেন।

বিগত ১৭ বছর স্বাস্থ্য খাতের তেমন কোন উন্নয়নই হয়নি। দিনের ভোট রাতে নিয়ে নির্বাচিত হওয়ায় জনগণের প্রতি বিগত সরকারের কোন দায়বদ্ধ ছিল না । আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছেন সরকার।

আজ সকাল ১০ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, হাসপাতালে বন্ধ থাকা ওয়ার্ড গুলো খুব দ্রুত চালু করার উদ্যোগ নেয়া হবে এবং পরীক্ষা-নিরীক্ষা সহ যেসব সেবা বন্ধ রয়েছে তা দ্রুত চালু করা হবে। পরে হাসপাতালের রান্নাঘর, বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ও চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তারা চিকিৎসা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন। তিনি রোগীদের সেবায় আন্তরিকতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সট: সরদার মো. শাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!