• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
থানায় দুই প’ক্ষের সং’ঘ’র্ষ, আ’ট’ক ৩ বাগেরহাটের রামপালে জলবায়ু পরিবর্তন ও দু’র্যো’গ প্র’স্তু’তি মেলা  কুষ্টিয়া জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ফুটবল খেলা নিয়ে বি’রো’ধের জে’রে স্কুলছাত্রকে হা’তু’ড়ি’পে’টার অ’ভি’যো’গ  লিও’র তা’ণ্ড’বে ল’ন্ডভ’ন্ড আলজেরিয়া বিএনপি নে’তা’র ই’য়াবা সে’ব’নের ভিডিও ভা’ই’রা’ল,ত’দ’ন্তে কমিটির সি’দ্ধা’ন্ত বিএনপি নে’তা’র ই’য়াবা সে’ব’নের ভিডিও ভা’ই’রা’ল,ত’দ’ন্তে কমিটির সি’দ্ধা’ন্ত  তারেক রহমান আইলেও কা’ম হ’ই’ব না নি’য়’ন্ত্র’ণ হা’রিয়ে এক্সপ্রেসওয়েতে উ’ল্টে গেল যা’ত্রীবা’হী বাস নদী খননের মাটিতে চা’পা প’ড়েছে আশ্রয়ণ প্র’ক’ল্পের ঘর

থানায় দুই প’ক্ষের সং’ঘ’র্ষ, আ’ট’ক ৩

notuntimes / ২১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

থানায় দুই প’ক্ষের সং’ঘ’র্ষ, আ’ট’ক ৩

কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে এসে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক।

তিনি জানান, উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের বাসিন্দা দুই সহোদর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

বুধবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে এক ভাই জামাল হোসেনের বাড়িতে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে কয়েকজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে ভুক্তভোগী শাহজাহান দুপুরে থানায় এসে লিখিত অভিযোগ দিতে আসেন।

অভিযোগ দায়েরের পর শাহজাহান ও তার স্বজনরা থানার সামনে অবস্থান করলে সেখানে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাদের আবারও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে থানার সামনেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে তিতাস থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।

ওসি মনিরুল হক বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে প্রথমে গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অভিযোগ দিতে এসে থানার সামনেও দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!