• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের পো’শা’কের রং পরিবর্তন করে প্র’জ্ঞা’পন চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝু’ল’ন্ত ম”র”দে”হ উ”দ্ধা”র আগামী এক বছরের জন্য কুষ্টিয়া হিউম্যানিটি ব্লা’ড সে’লের পূর্ণাঙ্গ ক’মি’টি প্র’কাশ জীবন বাঁ’চা’তে মসজিদে গি’য়েও শে’ষর’ক্ষা হলোনা এক নারীর  অ’র’ক্ষি’ত রেল ক্র’সিং’য়ে ট্রেনে কা”টা প”ড়ে নি”হ”ত ২ ওসির বি’রু’দ্ধে ম’দ খে’য়ে গা’লি’গা’লা’জ ও অ’শ্লী’ল অ’ঙ্গভ’ঙ্গি দেখানোর অ’ভি’যো’গ টার্মিনালের মূল স’ড়কে ক’ক’টে’ল বি’স্ফো’র’ণ, আ’ট’ক ৩  সারাদেশে রা’জ’নৈতিক স’হিং’স’তায় ৫ মাসে ৫৫ খু”ন, বাড়ছে উ’দ্বে’গ থানায় দুই প’ক্ষের সং’ঘ’র্ষ, আ’ট’ক ৩ বাগেরহাটের রামপালে জলবায়ু পরিবর্তন ও দু’র্যো’গ প্র’স্তু’তি মেলা 

জীবন বাঁ’চা’তে মসজিদে গি’য়েও শে’ষর’ক্ষা হলোনা এক নারীর 

notuntimes / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জীবন বাঁচাতে মসজিদে গিয়েও শেষরক্ষা হলোনা এক নারীর

গাজীপুরের শ্রীপুরে বাসস্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা। জীবন বাঁচাতে পাশের মসজিদে গিয়েও শেষরক্ষা হয়নি তাঁর।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে শ্রীপুর পৌরসভার শ্রীপুর চৌরাস্তা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

আহত নারী (২২) গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের পাইথল গ্রামের প্রবাসী সাকিব হোসেনের স্ত্রী।

অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছে কিশোর গ্যাং লিডার শহিদুল্লাহ, সাগর, তোষার ও আরশাদ আরিফ।

অভিযুক্ত ব্যক্তিরা মাদকাসক্ত কিশোর গ্যাং।

ভুক্তভোগী নারী বলেন, ‘চাচাশ্বশুর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে রওনা হয়ে শ্রীপুর বাসস্ট্যান্ডে আসি। এখানে অটোরিকশা ভাড়া দেওয়ার সময় বাসস্ট্যান্ডের পাশে সাগর টেলিকমের সামনে দাঁড়াই। এ সময় অভিযুক্ত শহিদুল্লাহ একটি মোটরসাইকেল নিয়ে এসে মোটরসাইকেলের চাকা আমার পায়ে লাগায়। আমি প্রতিবাদ করার পরপরই অভিযুক্ত আমাকে এলোপাতাড়ি চড়থাপ্পড় মারে। একপর্যায়ে ট্রাফিকের দায়িত্বে থাকা এক সদস্যের হাতে থাকা লাঠি এনে এলোপাতাড়ি মারধর শুরু করে। তখন আমি পাশের মসজিদে গিয়ে উঠলে সেখানে গিয়ে মারধর করলে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কখন হাসপাতালে আসছি বলতে পারব না। জ্ঞান ফিরে হাসপাতালে রয়েছি দেখি।’

ভুক্তভোগী নারীর বাবা স্বপন মিয়া বলেন, ‘মেয়ের দেবর আমাকে ফোন করে বিষয়টি জানায়। মোটরসাইকেল নিয়ে গফরগাঁও থেকে সরাসরি হাসপাতালে এসে মেয়েকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পাই। পুরো শরীর রক্তমাখা। শরীরের একটি স্থানও বাকি নেই আঘাতের চিহ্ন ছাড়া।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীরা ঘটনার পরপরই পালিয়ে গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। অপরাধীদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!