• শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
হরিনাকুন্ডুতে আ’ও’য়া’মী লী’গ- বি’এনপি স’মর্থ’ক’দের সং’ঘ’র্ষ, আ’হ’ত ১৬ এক কিলোমিটার স’ড়’কে ভু’গ’ছে ১৫ গ্ৰা’মের মা’নুষ  ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে অ’ভি’যা’ন, বাইরে বি’ক্ষো’ভ পুলিশের পো’শা’কের রং পরিবর্তন করে প্র’জ্ঞা’পন চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝু’ল’ন্ত ম”র”দে”হ উ”দ্ধা”র আগামী এক বছরের জন্য কুষ্টিয়া হিউম্যানিটি ব্লা’ড সে’লের পূর্ণাঙ্গ ক’মি’টি প্র’কাশ জীবন বাঁ’চা’তে মসজিদে গি’য়েও শে’ষর’ক্ষা হলোনা এক নারীর  অ’র’ক্ষি’ত রেল ক্র’সিং’য়ে ট্রেনে কা”টা প”ড়ে নি”হ”ত ২ ওসির বি’রু’দ্ধে ম’দ খে’য়ে গা’লি’গা’লা’জ ও অ’শ্লী’ল অ’ঙ্গভ’ঙ্গি দেখানোর অ’ভি’যো’গ

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

notuntimes / ২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 137.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সর্বস্তরের মানুষ। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে ‘আমরা ঝিনাইদহবাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়াল, ডাঃ কামাল হোসেন, ডাঃ মনিরুল ইসলাম, ঝিনাইদহ সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বিশিষ্ট ব্যবসায়ী সবুর মিয়া, সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন ও জনমত গড়ে তুলছে। সম্প্রতি মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিকভাবে জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় স্থান নির্বাচন করা হচ্ছে বলে জানা গেছে। তবে জেলার কেন্দ্রস্থল ও অধিকাংশ মানুষের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপন করা প্রয়োজন বলে তারা দাবি জানান। তাদের মতে, জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপিত হলে জেলার সব উপজেলার মানুষ সমানভাবে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা লাভ করবে। অন্যদিকে জেলা সদর থেকে দূরে মেডিকেল কলেজ স্থাপন করা হলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না এবং স্বাস্থ্যসেবা গ্রহণেও নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হবে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, জনস্বার্থ ও জনগণের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে জেলাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!