• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় সা’বে’ক ছাত্রদল নে’তা রুপলের স্ম’র’ণে আ’লো’চনা ও দো’য়া মা’হফিল অ’নু’ষ্ঠিত হরিনাকুন্ডুতে আ’ও’য়া’মী লী’গ- বি’এনপি স’মর্থ’ক’দের সং’ঘ’র্ষ, আ’হ’ত ১৬ এক কিলোমিটার স’ড়’কে ভু’গ’ছে ১৫ গ্ৰা’মের মা’নুষ  ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে অ’ভি’যা’ন, বাইরে বি’ক্ষো’ভ পুলিশের পো’শা’কের রং পরিবর্তন করে প্র’জ্ঞা’পন চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝু’ল’ন্ত ম”র”দে”হ উ”দ্ধা”র আগামী এক বছরের জন্য কুষ্টিয়া হিউম্যানিটি ব্লা’ড সে’লের পূর্ণাঙ্গ ক’মি’টি প্র’কাশ জীবন বাঁ’চা’তে মসজিদে গি’য়েও শে’ষর’ক্ষা হলোনা এক নারীর  অ’র’ক্ষি’ত রেল ক্র’সিং’য়ে ট্রেনে কা”টা প”ড়ে নি”হ”ত ২

কুষ্টিয়ায় সা’বে’ক ছাত্রদল নে’তা রুপলের স্ম’র’ণে আ’লো’চনা ও দো’য়া মা’হফিল অ’নু’ষ্ঠিত

notuntimes / ২১ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

কুষ্টিয়ায় সাবেক ছাত্রদল নেতা রুপলের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার –

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য, অন্যতম সংগঠক এবং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম নাহিদুল ইসলাম রুপলের রুহের মাগফেরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ও বন্ধুমহলের যৌথ উদ্যোগে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মরহুম নাহিদুল ইসলাম রুপলের কবর জিয়ারত করেন। পরবর্তীতে তিনি স্মরণসভায় এসে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাহিদুল ইসলাম রুপলের মতো ত্যাগী ও রাজপথের পরীক্ষিত কর্মীরাই ছিল দলের আসল চালিকাশক্তি। স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলনে তাঁর যে আত্মত্যাগ ও বারবার কারাভোগের ইতিহাস, তা নতুন প্রজন্মের জাতীয়তাবাদী শক্তির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দল ও দেশের যেকোনো সংকটে রুপলের মতো সাহসী নেতৃত্বের অভাব সবসময় অনুভূত হবে। স্মরণসভায় বক্তারা মরহুম নাহিদুল ইসলাম রুপলের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন কণ্ঠে বলেন, রুপল ছিলো আমাদের ভাই, আমাদের দিনের সাথী, রাতের পরামর্শদাতা এবং বিপদের সময় নির্ভরতার ছায়া। তিনি ছিলেন ত্যাগ, সংগ্রাম আর নির্যাতনের এক প্রতিচ্ছবি। বিগত দিনের কঠিন সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা কুষ্টিয়ার মাটি ও রাজপথ চিরকাল স্মরণ রাখবে। বক্তারা আরও বলেন, বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের এই ত্যাগী নেতাদের অবদানকে মূল্যায়ন করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মরহুম রুপলের বাবা আয়ুব আলীর সভাপতিত্বে এবং শহর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম অনিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম উল হাসান অপু, শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি আলামিন রানা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাবেক সহ-সভাপতি মির আল আরেফিন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন। এছাড়াও আরও বক্তব্য রাখেন শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি, শহর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ সুমন, সদর উপজেলা যুবদলের সদস্য কাজী জুরায়েশ, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পি, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান লিংকন, কোরবান শেখ হিল্লোল, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল, মিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম ফরিদ এবং পোড়াদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন মল্লিক। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম নাহিদুল ইসলাম রুপলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনা এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তৌফিক এনামুল। মোনাজাত শেষে মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মৃতিচারণ ধরে রাখতে উপস্থিত অতিথিবৃন্দ ও নেতৃবৃন্দ একটি বিশেষ স্মারক পেজে মনের ভাব প্রকাশ করে স্বাক্ষর করেন। দোয়া মাহফিলে সাবেক ছাত্রনেতৃবৃন্দ, মরহুমের বন্ধুমহল এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!