বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের চাপায় পথচারী নি”হ”ত
এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক||
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নে ঢাকা খুলনা- মহাসড়কের পাগলা গ্রামের পালেরহাট নামক স্থানে ভোর ৬টার দিকে প্রাইভেট কারের ধাক্কায় তৈয়েব ঘটক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত তৈয়েব ঘটক পাগলা শ্যামনগরে বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়,ভোর ৬টার দিকে তৈয়েব ঘটক মহাসড়ক পারাপারের সময় ঢাকার দিক থেকে খুলনাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সরাসরি সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে পরে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ঘটনা স্থল থেকে মরদেহটি উদ্ধার করলেও ঘাতক প্রাইভেট কারটিকে জব্দ করা সম্ভব হয়নি।