• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে শ্র’মি’ক অসন্তোষে উ’ত্তা’ল ব্রি’টিশ আ’মেরিকান টো’ব্যা’কো দৌলতপুরে অ’বৈ’ধ সি’গা’রেট কারখানায় অ’ভি’যা’ন, জ’ব্দ ২০ লা’খ শলাকা ন’ক’ল সি’গা’রেট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আ’গু’ন দেয়ার অ’ভি’যো’গ ছা’ত্রলী’গের বি’রু’দ্ধে কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা BATB workers in Kushtia demand permanent jobs, threaten nationwide blockade ৩৬ জুলাই গ’ণ’অ’ভ্যু’ত্থা’ন দি’ব’স উ’প’ল’ক্ষে কুষ্টিয়ায় আইনজীবী স’মা’বে’শ কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সা’ফ’ল্যের ধারাবাহিকতা অ’ব্যা’হ’ত চাকরি স্থা’য়ীক’রণের দা’বি’তে বিএটিবি শ্রমিকদের সং’বা’দ স’ম্মে’ল’ন, ক’ঠো’র ক’র্ম’সূ’চির হুঁ’শি’য়া’রি

*কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মোঃ টিপু সুলতান

notuntimes / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

*কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মোঃ টিপু সুলতান

*এমপিওভুক্তির দাবি, শিক্ষার মান ও জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি*

নিজস্ব প্রতিবেদক, আব্দুল্লাহ আল বিন জুবায়ের

কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কুষ্টিয়া ইসলামিয়া কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মোঃ টিপু সুলতান। মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

যোগদানের পর নবনিযুক্ত অধ্যক্ষ কলেজের সার্বিক উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদান নিশ্চিত করা এবং কলেজের আশপাশের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন আমার প্রধান অগ্রাধিকার”।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া ইসলামিয়া কলেজে বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণির পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের ক্লাসও এখানে নিয়মিত পরিচালিত হয়।

কলেজের বিদ্যমান সমস্যা প্রসঙ্গে অধ্যক্ষ মোঃ টিপু সুলতান বলেন, “প্রতিষ্ঠানটিতে নতুন ভবন সংকট রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত শিক্ষক সংকটও একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি আশাবাদী, কলেজটি সরকারি এমপিওভুক্ত হলে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে”।

এমপিওভুক্তির জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। তার বিশ্বাস, এমপিওভুক্তি হলে শিক্ষকদের বেতন-ভাতা নিশ্চিত হওয়ার পাশাপাশি অবকাঠামো উন্নয়নেও গতি আসবে।

*স্থানীয়দের প্রত্যাশা করেন:

কলেজের এমপিওভুক্তির দাবিতে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরাও একমত পোষণ করছেন। তাদের মতে, এমপিওভুক্তি হলে শুধু শিক্ষক সংকটই দূর হবে না, শিক্ষার্থীরা আধুনিক ল্যাব, লাইব্রেরি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!